Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kerala

বামশাসিত কেরলে এবার মহার্ঘ মদ ও জ্বালানি, সামাজিক সুরক্ষার জন্য বসছে বাড়তি কর

শুক্রবার রাজ্য বাজেটে এই ঘোষণা করেন কেরলের অর্থমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১৬:২৪

options
link
বামশাসিত কেরলে এবার মহার্ঘ মদ ও জ্বালানি, সামাজিক সুরক্ষার জন্য বসছে বাড়তি কর zoom

বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে (Kerala) দাম বাড়তে চলেছে মদ (liquor), পেট্রল ও ডিজেলের। শুক্রবার কেরল সরকার পেশ করল রাজ্য বাজেট। বামশাসিত রাজ্যটি ভুগছে আর্থিক সংকটে। এই পরিস্থিতিতে সংকট থেকে মুক্তি পেতে জ্বালানি ও মদের উপরে বসানো হল সামাজিক সুরক্ষা কর বা সেস। যার ফলে অচিরেই এই সামগ্রীগুলির দাম বাড়বে।

এদিন ২০২৩-২৪ সালের বাজেট পেশ করা হল কেরলের বিধানসভায়। রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালগোপাল শুক্রবার মূল্যবৃদ্ধি রুখতে ২ হাজার কোটি টাকার ব্যবস্থার কথা বলেন, পরিকাঠামো ও উচ্চশিক্ষা ক্ষেত্রের জন্য বহু পদক্ষেপের কথাও জানান তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না অনুব্রত, ফের ১৪ দিনের জেল হেফাজতে তৃণমূল নেতা]

সেই সঙ্গেই জানানো হয় সেস বসানোর কথাও। অর্থমন্ত্রী জানান, ৫০০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত দামের বোতলে ২০ টাকা সেস বসানো হয়েছে। ১ হাজার টাকা বেশি মূল্যের বোতলের ক্ষেত্রে দিতে হবে ৪০ টাকা। এছাড়াও পেট্রল ও ডিজেলের প্রতি লিটারের জন্যও ২ টাকা করে সেস দিতে হবে।

এদিন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, কল্যাণ ও সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে। তাঁর কথায়, ”সব মিলিয়ে ২ হাজার কোটি টাকা রাজ্যের মূল্যবৃদ্ধি রুখতে দেওয়া হচ্ছে।” এর মধ্যে দারিদ্র দূরীকরণে ৮০ কোটি টাকা খরচ হবে বলেও জানান তিনি। এছাড়া এদিনের বাজেটে সম্পত্তি করের সংশোধন ও ব্যক্তি মালিকানাধীন একাধিক বাড়ির পাশাপাশি অব্যবহৃত নবনির্মিত বাড়িগুলির জন্য একটি নতুন কর কাঠামোর প্রস্তাব করা হয়েছে। ভবন নির্মাণের সঙ্গে যুক্ত বিভিন্ন ফিও বাড়ানো হবে। পাশাপাশি ২ লক্ষ টাকা পর্যন্ত দামের নতুন মোটরসাইকেল এবং ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার দামের মধ্যে নতুন গাড়ির উপর এককালীন কর দুই শতাংশ বৃদ্ধি করা হবে। অন্যান্য দামের রেঞ্জে মোটর গাড়ির জন্য এক শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।

[আরও পড়ুন: ‘BJP মুসলিম বিরোধী নয়, ভাইবোনেরা ভাল থাকুন’, ত্রিপুরা সফরের আগে দিলীপের সুরে সুর মেলালেন মিঠুন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.