সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোররাতে কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে৷ আহত হয়েছেন দু’শোরও বেশি যাত্রী৷ বহু যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এখনও পর্যন্ত অনেকেই নিজের পরিবারের লোকজনের খোঁজ পাননি৷ উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা৷ জোর কদমে কাজ চালাচ্ছে রেলের উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম৷ লাইনে ফাটল থাকার কারণেই ইন্দৌর-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ৷
তবে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর দাবি, রেলের গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে৷ টুইটারে নিহত ও আহতদের জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত হয়েছে৷
কানপুরের কাছে ট্রেন দুর্ঘটনার দিন সকালে আবার ছত্তিশগড়ের রায়পুরের কাছে লাইনচ্যুত হল একটি মালগাড়ির প্রায় ১৪টি কামরা৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ রায়পুর রেল ডিভিশনের মুখপাত্র জানান, রায়পুর থেকে ছাইজাতীয় দ্রব্য নিয়ে বিলাসপুর যাচ্ছিল মালগাড়িটি৷ তখনই ঘটে এই দুর্ঘটনা৷ তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই৷ এর ফলে এদিন হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়৷ এই রুটে প্রায় হাফ ডজন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন