Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jharkhand

চাইবাসায় মাওবাদী হামলা! আইইডি বিস্ফোরণে শহিদ জওয়ান, গুরুতর আহত এক

এই হামলায় শহিদ হয়েছেন সুনীল কুমার মণ্ডল, পাশাপাশি আহত জওয়ানের নাম পার্থপ্রতিম দে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৫, ২২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৫, ২২:৪০

options
link
চাইবাসায় মাওবাদী হামলা! আইইডি বিস্ফোরণে শহিদ জওয়ান, গুরুতর আহত এক zoom
এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে জওয়ানদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদী হামলা। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডল ও পার্থপ্রতিম দে। গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে তাঁদের রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলাকালীন শহিদ হয়েছেন সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল। পাশাপাশি অন্য জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চলতি মার্চ মাসে এই নিয়ে তৃতীয়বার মাওবাদী হামলা হল ঝাড়খণ্ডে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম সিংভূম জেলার ছোটানাগরা থানার অন্তর্গত মারাংপোঙ্গার টহল দিচ্ছিল সিআরপিএফ। সেই সময় মাওবাদীরা এই আইইডি বিস্ফোরণ ঘটায়। এই হামলায় গুরুতর জখন হন দুই সিআরপিএফ জওয়ান। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন প্রাণ হারান সিআরপিএফের সাব-ইন্সপেক্টর সুনীল। এর আগে গত ১৮ মার্চ, ঝরাইকেলা থানা এলাকার রাধাপোদায় একই কায়দায় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেবারও সিআরপিএফের ১৩৪তম ব্যাটালিয়নের একজন সাব-ইন্সপেক্টর আহত হয়েছিলেন। এছাড়াও, ৫ মার্চ বালিবা জঙ্গলের কাছে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে সিআরপিএফ কোবরা ব্যাটালিয়নের একজন সহকারী কমান্ড্যান্ট-সহ তিন জওয়ান আহত হন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই হামলার পর ওই অঞ্চলে জোরকদমে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। গত এক মাসে, পুলিশ এবং সিআরপিএফ পশ্চিম সিংভূমের জঙ্গলে মাওবাদীদের ৬টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। যদিও বার বার মাওবাদীদের তরফে এহেন প্রত্যাঘাতে প্রশ্নের মুখে মাও-দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর সাফল্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.