সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়কের চলন্ত গাড়ির উপর ছিটকে এসে পড়লেন এক সাইকেল আরোহী৷ গুরুতর জখম অবস্থায় সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর৷ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের আনন্দ জেলায়৷
পুলিশ জানিয়েছে, ওই দিন বরিয়াভি গ্রামের কাছে একটি এসইউভি গাড়ি তীব্র গতিতে বাঁ-দিক দিয়ে বিজেপি বিধায়ক পঙ্কজ দেশাইয়ের গাড়িকে অতিক্রম করার চেষ্টা করছিল৷ সেই সময়ই সাইকেল আরোহী শিবাভাই রাঠৌড়কে পিছন থেকে সজোরে ধাক্কা মারে গাড়িটি৷ ৪৮ বছরের শিবাভাই উড়ে গিয়ে পড়েন পিছন থেকে আসা বিধায়কের গাড়ির উপর৷ গতি না কমিয়েই সেখান থেকে চম্পট দেয় ঘাতক এসইউভি৷ পঙ্কজ দেশাই গাড়ি থামিয়ে গুরুতর আহত শিবাভাইকে নডিয়াদ সিভিল হাসপাতালে নিয়ে যান৷ পরে সেখানেই মৃত্যু হয় তাঁর৷ আনন্দ থানার সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, এসইউভির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷
বৃহস্পতিবার আনন্দে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পঙ্কজ দেশাই৷ সেখান থেকে নডিয়াদে ফেরার পথেই এমন দুর্ঘটনার সম্মুখীন হন তিনি৷ বিধায়ক জানান, “ঘটনায় শিবাভাই মাথায় গুরুতর চোট পেয়েছিলেন৷ অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই৷”
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন