সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন সাইরাস মিস্ত্রি৷ সোমবার দুপুরে নাটকীয়ভাবে তাঁকে অপসারণ করা হয়৷ টাটা সন্সের একটি বোর্ড মিটিংয়ে সোমবার মিস্ত্রিকে তাঁর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাঁর পরিবর্তে চেয়ারম্যান পদে ফিরছেন রতন টাটা৷ জানা গিয়েছে, আপাতত চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হলেন তিনি৷ এই চার মাসের মধ্যে পরবর্তী চেয়ারম্যান খুঁজে বের করার জন্য পাঁচ জন সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে৷
আচমকা কেন পদ থেকে অপসারিত করা হল সাইরাস মিস্ত্রিকে, সে বিষয়ে সঠিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি সংস্থার বিবৃতিতে৷ যদিও সূত্রের খবর, সংস্থার আর্থিক অগ্রগতি নিম্নমুখী হওয়ার জন্যই নাকি তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন