Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
আধার-প্যান

কেন্দ্রের নির্দেশে ফের বাড়ল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা

জেনে নিন, কোন তারিখের মধ্যে আধার-প্যান লিংক করতেই হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ২০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ২০:৩২

options
link
কেন্দ্রের নির্দেশে ফের বাড়ল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাড়ানো হল আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা। শনিবার মহালয়ার দিনই কেন্দ্রের তরফে জানানো হয়, এবছরের শেষ দিন পর্যন্ত আধার ও প্যান কার্ড লিংক করতে পারবেন সাধারণ মানুষ।

গতবছর ৩০ জুন ছিল আধার ও প্যাড কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ। তবে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস-এর (সিবিডিটি) তরফে ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়। সেই সৌজন্যে নমঃ, নমঃ করে গত বছরটা কেটে গিয়েছিল। নির্দেশিকা জারি হয়, ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ডের সংযুক্তি করতেই হবে। তারপর সংযুক্তিকরণের সময়সীমা ছ’মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। এবার আরও তিন মাস তা বাড়িয়ে দেওয়া হল। ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি সেরে ফেলতে হবে। অর্থাৎ, এবারও পুরো বছরটাই সংযুক্তিকরণের সময় দিল কেন্দ্র। এই নিয়ে সপ্তমবার আধার-প্যান লিংকের সময়সীমা বাড়ানো হল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অবশেষে জঙ্গিদের হাত থেকে মুক্ত কাশ্মীরের পণবন্দিরা, শহিদ ১ সেনা আধিকারিক]

সুপ্রিম কোর্টের নির্দেশে আয়কর ফাইল রিটার্নের ক্ষেত্রে আধার নম্বর এবং এই সংযুক্তিকরণ এখন বাধ্যতামূলক। আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, নির্ধারিত দিনের মধ্যে আধার ও প্যান সংযোগ না করলে আপনার প্যান কার্ডটি মূল্যহীন হিসেবেই গণ্য করা হবে। হিসেব মতো, সংযুক্তির জন্য হাতে ছিল মোটে দুটো দিন। তবে নয়া নির্দেশিকা অনুযায়ী আরও অনেকটা সময় পেয়ে গেলেন আমজনতা।

২০১৭ সালে করদাতাদের জন্য এবং আইটি ফাইল রিটার্নের জন্য প্যান কার্ডের সঙ্গে আধার যোগ করার কথা ঘোষণা করেছিল কর বিভাগ। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মেয়াদ বাড়ানো হয়েছিল। আধারকে বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। বায়োমেট্রিক সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলার এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। তবে আয়কর ফাইল রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড অথবা আধার নম্বর থাকা বাধ্যতামূলক।

[আরও পড়ুন: কুলভূষণের আইনজীবীকে ১ টাকা দিয়ে মায়ের শেষ প্রতিশ্রুতি পূরণ সুষমাকন্যার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.