Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

অনুরাগীর পোস্টে হেসেই খুন প্রধানমন্ত্রী মোদি, দিলেন বাহবা!

জানেন কীভাবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২২:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২২:৩৪

options
link
অনুরাগীর পোস্টে হেসেই খুন প্রধানমন্ত্রী মোদি, দিলেন বাহবা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারও কাজের ব্যস্ততা। সারা দিন কাজের মধ্যে থাকেন। গোটা দেশের দায়িত্ব তাঁর কাঁধে। প্রধানমন্ত্রী বলে কথা। কিন্তু তা বলে কি তাঁর হাসতে মানা? না, একেবারেই না। ইচ্ছে হলেই হাসতে পারেন। প্রাণ খুলে ‘হা হা’ করে হাসতে পারেন নরেন্দ্র দামোদরদাস মোদি। এমনটাই সম্প্রতি নিজের টুইটার প্রোফাইলে করতে দেখা গেল তাঁকে। কারণ  এক অনুরাগীর শেয়ার করা এই পোস্ট।

[মমতাকে খুনের ফতোয়া বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী]

সাহুকার নামের এক টুইট প্রোফইলের মালিক এই পোস্টারটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে।  পোস্টারটি দেওয়া হয়েছে নৈনিতালের পুরসভার পক্ষ থেকে। যাতে সাতের দর্শকের ‘দিওয়ার’ ছবির এই বিখ্যাত দৃশ্যটিকে স্বচ্ছ ভারতের প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে।  পোস্টার অনুযায়ী, মা নিরূপা রায় কার কাছে থাকবেন তাই নিয়ে জোর তরজা চলছে অমিতাভ বচ্চন ও শশী কাপুরের মধ্যে। ছেলেদের তর্কের জবাবে, নিরূপা রায় বলে ওঠেন, শৌচালয় যে আগে বানাবে তাঁর কাছেই থাকবেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[মৃত বাবার লকারে ৮৩,০০০ টাকার পুরনো নোট, আদালতের দ্বারস্থ মেয়ে]

এমন পোস্টারেই ‘হা হা’ করে হেসে উঠেছেন প্রধানমন্ত্রী মোদি।  স্বচ্ছ ভারতের এই বলিউডি প্রচার বেশ মনে ধরেছে তাঁর।  তাই টুইট করে বাহবা দিতেও ভোলেননি তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.