সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারণ অনেক আগে থেকেই ছিল৷ কিন্তু মানার কোনও বালাই ছিল না৷ প্রকাশ্যে ইতিউতি ধূমপায়ীদের দেখা মিলেই যেত৷ তাই এবারে আরও কঠোর হতে চলেছে দিল্লি সরকার৷ রাজধানীতে প্রকাশ্যে ধূমপান করলেই ২০০ টাকা জরিমানা হবে আম-আদমির৷
সিগারেট এবং অন্যান্য মাদকজাত পণ্য আইন-২০১৩ অনুসারে বহু আগে থেকেই প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ৷ এতদিন জানতেন সবাই, কিন্তু মানতেন না কেউই৷ তবে এবারে যাঁরা এই আইন ভঙ্গ করবেন, তাঁদের ২০০ টাকা জরিমানা দিতেই হবে বলে জানান দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা) পি কামরাজ৷
এদিন তিনি বলেন, “ধূমপানের ফলে শুধু ধূমপায়ীর ব্যক্তিগত ক্ষতি হয় তা নয়৷ আরও বহু মানুষের ক্ষতি হয়৷ তাই ধূমপান ঠেকাতে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷” ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে দিল্লি পুলিশ দু’টি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ধূমপান ঠেকাতে এই উদ্যোগ গ্রহণ করেছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন