সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু চেষ্টা করেও দিল্লিতে দূষণের পরিমাণ কমানো সম্ভব হয়নি৷ গাড়ি চালানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘জোড়-বিজোড়’ নীতি ফের লাগু হলেও দূষণের মাত্র তেমন কমেনি৷ আর এবার দিল্লি দূষণকে সামনে রেখে গোটা বিশ্বকে সতর্ক করল ইউনিসেফ৷
দিওয়ালির সময় দিল্লির দূষণ যে ভয়ানক আকার ধারণ করেছে তাতে দিল্লি যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে৷ এ কথা স্বীকার করে নিয়েছিলেন কেজরিওয়ালও৷ দিল্লির দূষণের মাত্রা ছাড়িয়ে গিয়েছে চিনের দূষণকেও৷ আর এবার এই দূষণ সম্পর্কে বিবৃতি দিল ইউনিসেফ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির এই দূষণ গোটা পৃথিবীর কাছে এক নিদর্শন৷ সকলেরই এই দূষণের থেকে শিক্ষা নেওয়া উচিত৷ এই ঘটনা থেকে মানুষের সচেতন হওয়া উচিত৷ দূষণের ফলে শিশু, মহিলারা তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাঁদের পাশাপাশি গর্ভবতী মহিলাদেরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ আর এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার কথাই বলা হল ইউনাইটেড নেশনস চিলড্রেনস এজেন্সির পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন