Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Delhi

তিনকন্যার মা হয়েও অসুখী! ফুটপাথ থেকে শিশু ‘চুরি’ করে গ্রেপ্তার পুত্রলাভে মরিয়া মহিলা

ফুটপাথবাসী মহিলা অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৫, ১৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৫, ১৮:৫৫

options
link
তিনকন্যার মা হয়েও অসুখী! ফুটপাথ থেকে শিশু ‘চুরি’ করে গ্রেপ্তার পুত্রলাভে মরিয়া মহিলা zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের তিন সন্তান রয়েছে। কিন্তু সকলেই কন্যা। পুত্রসন্তান পেতে মরিয়ে ছিলেন দিল্লির বাসিন্দা মহিলা। শেষ পর্যন্ত চরম কাণ্ড ঘটালেন তিনি। ফুটপাথবাসী এক পরিবারের চার মাসের শিশুকে চুরি করেন মহিলা। নিজের বাড়িতেই রেখেছিলেন তাকে। যদিও শেষরক্ষা হল না। অভিযোগ পেয়ে তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো দিল্লির রেল স্টেশন এলাকার ঘটনা। অভিযুক্ত ৩৯ বছরের আরতি। স্বামী এবং তিন কন্যাসন্তান নিয়ে সংসার তাঁর। এরপরেও সুখী ছিলেন না! পুত্রসন্তান নেই বলেই। অভিযোগ, সেই কারণেই পুরনো দিল্লির রেল স্টেশন এলাকার ফুটপাথের বাসিন্দা একটি পরিবারকে টার্গেট করেন তিনি। ফুটপাথের বাসিন্দা এক মহিলা জানান, সম্প্রতি আরতি তাঁদের সঙ্গে আলাপ করেন। তাঁর ছেলেমেয়েকে খাবার দেন। পরপর বেশ কয়েক দিন বিষয়টি চলে। কিন্তু সোমবার আরতি চলে যাওয়ার পরই মহিলা খেয়াল করেন, তাঁর চার মাসের ছেলে নেই। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একসঙ্গে ছেলে এবং মহিলার খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ফুটপাথবাসী ওই মহিলা। অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত গাজিয়াবাদের একটি বাড়ি থেকে অভিয়ুক্ত আরতিকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকেই মিলেছে নিখোঁজ শিশুটিকেও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.