Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
PM Modi

‘কয়েক মিনিটে গুঁড়িয়ে দিয়েছি পাক বায়ুসেনা ঘাঁটি’, বিহারের ভোটপ্রচারে মোদির হাতিয়ার ‘অপারেশন সিঁদুর’

বিরোধীরা অভিযোগ করছেন, অপারেশন সিঁদুরের পর থেকেই সেটার কৃতিত্ব নিতে মরিয়া প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৫, ১৫:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৫, ১৫:০৬

options
link
‘কয়েক মিনিটে গুঁড়িয়ে দিয়েছি পাক বায়ুসেনা ঘাঁটি’, বিহারের ভোটপ্রচারে মোদির হাতিয়ার ‘অপারেশন সিঁদুর’ zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, পহেলগাঁও হামলার বদলা নেবেন। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর সেই বিহারে দাঁড়িয়েই হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জোরাল কণ্ঠে বলে দিলেন, “কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানের বায়ুসেনার ঘাঁটিও উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এটাই নতুন ভারতের শক্তি।”

বিরোধীরা অভিযোগ করছেন, অপারেশন সিঁদুরের পর থেকেই সেটার কৃতিত্ব নিতে মরিয়া প্রধানমন্ত্রী। বিহারের ভোটপ্রচারেও যে সেনার এই সাফল্যকে তিনি হাতিয়ার করবেন, সে আশঙ্কাও ছিল বিরোধী শিবিরের। বাস্তবেও সেটাই এবার শুরু করে দিলেন মোদি। শুক্রবার বিহারের কারাকাটের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে রীতিমতো জ্বালাময়ী বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন, তাঁর সরকার আছে বলেই আজ সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিতে শিখেছে ভারত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিহারের সভায় প্রধানমন্ত্রী বললেন, “পহেলগাঁও হামলার পর বিহারে দাঁড়িয়েই প্রতিশ্রুতি দিয়েছিলাম, হামলাকারীরা রেহাই পাবে না। আজ আমাদের সেনা পাকিস্তানের জঙ্গিদের হেড কোয়ার্টার ধুলোয় মিশিয়ে দিয়েছে।” পাক সেনাকেও নিশানা করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “যে পাক সেনার নিরাপত্তা নিয়ে সন্ত্রাসবাদীরা ভারতে অনুপ্রবেশ করে, সেই পাক সেনাকে ধরাশায়ী করে দিয়েছে আমাদের সেনার যোগ্য হামলা। কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়েছে পাক জঙ্গিদের সদর দপ্তর। এটাই নতুন ভারতের শক্তি।”

পহেলগাঁও হামলার দুদিন পর বিহারে দাঁড়িয়ে মোদি (PM Modi) বলেছিলেন, “জঙ্গিরা এবার কল্পনাতীত শাস্তি পাবে।” শুক্রবার সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বিহারের মাটি থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম সন্ত্রাসবাদীদের গুঁড়িয়ে দেওয়া হবে। বলেছিলাম ওরা কল্পনাতীত শাস্তি পাবে। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। যারা পাকিস্তানের মাটিতে বসে আমাদের বোনেদের সিথির সিঁদুর কেড়ে নিয়েছে, তাঁদের ধুলোয় মিশিয়ে দিয়েছে আমাদের সেনা। সিঁদুরের শক্তি দেখেছে পাকিস্তান।” বস্তুত ভোটমুখী বিহারে পুরোদস্তুর সিঁদুরকে হাতিয়ার করেই প্রচার সারলেন মোদি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.