সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া (HD Deve Gowda) ও তাঁর ছেলে এইচ ডি কুমারস্বামী বৃহস্পতিবার দেখা করলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shaha) সঙ্গে। আর তারপর থেকেই গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছে, আগামিকাল শুক্রবারই এনডিএ জোটে যোগ দিতে পারে তাঁদের দল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেডিএস ও বিজেপির মধ্যে আলোচনা হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনে কর্নাটকে আসন রফা নিয়ে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই খবর। শুক্রবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন দেবেগৌড়া ও তাঁর ছেলে। এরপরই এনডিএ-তে তাঁদের দলের যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করা হবে।
[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন বাইশ গজে কে এল রাহুল-প্যাট কামিন্সদের লড়াই?]
তবে দেবেগৌড়াদের তরফে এখনও এবিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। কুমারস্বামী বলেছেন, ”আজ সন্ধ্যায় বৈঠক হয়েছে। বৈঠকের ফলাফল পরিষ্কার হয়ে গেলেই আগামিকাল সব জানিয়ে দেওয়া হবে।” উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেডিএস কংগ্রেসের সঙ্গে জোটে ছিল।
[আরও পড়ুন: প্রথম একদিনের ম্যাচে নেই স্টার্ক-ম্যাক্সওয়েল, চোট নাকি প্যাট কামিন্সের মাইন্ড গেম? জানতে পড়ুন]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন