সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনজাতের ছেলের সঙ্গে প্রেমের জের! ঘুমের মধ্যে দুই মেয়েকে খুন করল বাবা-মা। দুই কিশোরীকে খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত মা। তবে দুই কিশোরীর বাবা ফেরার। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিহারের (Bihar) হাজিপুর এলাকা ঘুমের মধ্যে দুই কিশোরীকে খুন করে তাঁদের বাবা-মা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেথে, মৃতদেহ দু’টির মাথার সামনে তাঁদের মা বসে রয়েছে। খুনের কথা স্বীকার করে নিয়েছেন রিঙ্কুদেবী। তিনি জানিয়েছেন, দুই মেয়ে নিচু জাতের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বাবা-মাকে না বলেই যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেত। এই ‘অনাচার’ মেনে নিতে পারেননি রিঙ্কুদেবী ও তাঁর স্বামী নরেশ বৈঠা।
[আরও পড়ুন: স্কুলের ছাত্রদের সঙ্গে লাগাতার যৌনতা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬ শিক্ষিকা]
তাই ঘুমের মধ্যেই ১৬ ও ১৮ বছরের দুই তরুণী মেয়েকে খুন করে তারা। রিঙ্কুদেবীকে গ্রেপ্তার করা হলেও আরেক অভিযুক্ত নরেশ বৈঠা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।এ প্রসঙ্গে ডেপুটি পুলিশ সুপার ওম প্রকাশ জানিয়েছেন, জেরায় মৃতা কিশোরীদের মা দাবি করেছিলেন, তাঁর স্বামী দুই মেয়েকে খুন করেছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর আমাদের ধারনা, খুনের সঙ্গে দুজনই ওতপ্রোতভাবে জড়িত। মেয়েদের সঙ্গীকে নিয়ে নাখুশ ছিলেন তাঁরা।”
[আরও পড়ুন: ঝাঁজ বাড়ছে সুদানের গৃহযুদ্ধের, মৃত্যু অন্তত ২৭ জনের, জখম আরও ১৫০]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন