সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই মনে হয় বলে চোখধাঁধানো বাণিজ্যিক উদ্যোগ৷ ভারতের বাজারে ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে পিৎজা জয়েন্ট ডমিনোজ৷ কিন্তু এবার ভারতীয়দের জন্য এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির এই সংস্থা৷
জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষে দেশের ৫০০ টি ডমিনোজ আউটলেটে মিলবে শুধুমাত্র নিরামিষ পিৎজা৷ নবরাত্রি উৎসবের সময় দেশের বহু মানুষ নিরামিষ খাবার খান৷ এই সময় যে কোনও ধরনের আমিষ খাবার তাঁরা এড়িয়ে চলেন৷ পাশাপাশি, যেকোনও ধরনের হোটেল এবং রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন না তাঁরা৷ এবার সেই নিরামিষভোজী ক্রেতাদের জন্যই এই উদ্যোগ ডমিনোজের৷ জানা গিয়েছে, দেশে সংস্থার ৫০ শতাংশ আউটলেটে এই পরিষেবা চালু করা হবে৷ অর্থাৎ দেশের ২৪৮টি শহরের মোট ৫০০টি আউটলেটে মিলবে এই নয়া পরিষেবা৷
এতেই থেমে নেই, নিরামিষ পিৎজায় ব্যবহার করা হবে দেশজ আটা এবং খনিজ লবণ৷ পাশাপাশি, স্টার্টার হিসাবে সাগুদানার ব্যবস্থাও করবে এই সংস্থা, বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন