Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
বিয়ের আসরে খুন

মিষ্টি নিয়ে ঝগড়া! বিয়েবাড়িতে মদ্যপ বরের হাতে খুন কনের ৯ বছরের ভাই

গাড়ি নিয়ে পালাতে গিয়ে আরও ৩ জনকে ধাক্কা দিয়েছে ওই যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২০, ১১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২০, ১১:৩১

options
link
মিষ্টি নিয়ে ঝগড়া! বিয়েবাড়িতে মদ্যপ বরের হাতে খুন কনের ৯ বছরের ভাই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন সিনেমা! মিষ্টি নিয়ে ঝামেলার সূত্রপাত। আকণ্ঠ মদ্যপ বর এবং তার বন্ধুবান্ধবদের হাতেই খুন কনের নয় বছরের ভাই!

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফারুক্কাবাদ জেলার শামসাবাদের ঘটনা। লকডাউনের মাঝেই বসেছিল বিয়ের আসর। সামাজিক দূরত্ব শিকেয় তুলে আত্মীয়-স্বজন সব জড়ো হয়েছিলেন আশপাশের গ্রাম থেকে। কারও মুখ মাস্ক নেই। স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই! সন্ধ্যা লগ্নে বিয়ের পর্ব মিটে গিয়েছে। এরপরই বন্ধুবান্ধবদের নিয়ে পুরোদমে মদ্য পান সেরেছেন বর। রাতে খেতে বসার সময়েই বাঁধল গন্ডগোল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নৈশভোজে বসেছেন বর মনোজ কুমার এবং তার একদল বন্ধুবান্ধব। প্রথম থেকেই খাবারের আয়োজন নিয়ে শোরগোল করতে শুরু করেন তাঁরা। খুব খারাপ আয়োজন, আরও নানা কথা বলে ঠাট্টা-তামাশা করতে থাকেন। এমনকী, দু-এক কথার পর ঝামেলা এতটাই বেড়ে যায় যে খাবার, জলের গ্লাস সব উলটে ফেলে দেন মনোজ এবং তার বন্ধুরা। উপরন্তু সকলেই মদ্যপ, তাই কেউ কোনও কথা বললেই কানে তোলেননি তারা। ঝগড়ায় জল এত দূর গড়ায় যে, বর মনোজ তার পকেট থেকে দেশি পিস্তল বের করে গুলি ছোঁড়ে মধ্যস্থতা করতে আসা ব্যক্তিকে। এবং সেখানেই থামেননি তারা। এরপর কনের ছোট ভাই, যে কিনা জল পরিবেশন করছিল, তাকে জোর করে এসইউভি গাড়িতে তুলে পালিয়ে যায় বর এবং তার বন্ধুরা।

মদের নেশায় এতটাই ডুবে গিয়েছিলেন তারা যে যাওয়ার সময় হুঁশ-জ্ঞান হারিয়ে তিনজনকে ধাক্কা দিয়ে চলে যায় তাদের গাড়ি। দুই মহিলা-সহ এক কিশোরী, প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি বর্তমানে। আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে, এমন পরিস্থিতির শিকার যে হতে হবে, তা বোধহয় কেউ কল্পনাও করেননি।

[আরও পড়ুন: একদিনে ফের করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও]

কনের এক ভাই পুনিত জানিয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ বরযাত্রী আসার পরই তাদের যথাসাধ্য জল-মিষ্টি দেওয়া হয়েছে টিফিন হিসেবে। তারপরও নৈশভোজে তাদের চাহিদা মেটেনি। বর মনোজকে অনেকবার ফোন করা সত্ত্বেও তিনি ফিরে আসা তো দূরের কথা, এমনকী ফোনেক উত্তর অবধি দেননি। এরপর রাত তিনটে নাগাদ গ্রামের শেষ প্রান্তে তার ভাইকে খুন করে ফেলে পালিয়ে যায়। ৯ বছরের ছেলেটির গলায় গভীর ক্ষত ছিল। এমনকী মুখেও ধারালো অস্ত্রের কোপ বসানো হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় অভিযোগ দায়ের করেছেন কনের বাবা রামপাল যাদব। সেই সঙ্গে জানিয়েছেন, ওই তিন মহিলার মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশের তরফে জানানো হয়েছে, মনোজের গাড়ির খোঁজ চলছে। তার বাড়ির কিছু সদস্যকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত মনোজ ও তার বন্ধুদের খোঁজ মেলেনি। তবে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

[আরও পড়ুন: করোনায় কাঁপছে মহারাষ্ট্র, বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের হুমকি চিকিৎসকদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.