Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kolkata

ব্যাঙ্ক জালিয়াতি করে আমেরিকায় গা ঢাকা বাংলার ব্যবসায়ীর! ২৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বিদেশমন্ত্রকের মাধ্যমে অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ২৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ২৩:৩৫

options
link
ব্যাঙ্ক জালিয়াতি করে আমেরিকায় গা ঢাকা বাংলার ব্যবসায়ীর! ২৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি zoom

অর্ণব আইচ: ব‌্যাঙ্ক জালিয়াতির পর গা ঢাকা আমেরিকায়। এমনই অভিযোগে এক জালিয়াতি মামলায় অভিযুক্ত প্রবাসী ভারতীয়র ২৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কলকাতায় ইডির বিশেষ আদালত পুষ্পেশকুমার বৈদ্য নামে ওই ব‌্যবসায়ীর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

ইডি সূত্র জানিয়েছে, সিবিআইয়ের ব‌্যাঙ্ক জালিয়াতির মামলার ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্ত ওই ব‌্যবসায়ী বিভিন্ন ভুয়ো জমি ও ফ্ল‌্যাটের ভুয়ো নথি জমা দিয়ে একাধিক ব‌্যাঙ্ক থেকে ঋণ নেন। এই পদ্ধতিতে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্ক থেকে ১৮৩ কোটি টাকা ঋণ নেন ওই ব‌্যবসায়ী। পরে ওই বিপুল টাকা তাঁর পরিচিত ও কর্মচারীদের নামে থাকা বিভিন্ন অ‌্যাাকউন্টে পাঠিয়ে দেন। সেই টাকা নিজেই হস্তগত করেন বলে অভিযোগ। ইডি তদন্ত করে জানতে পারে, এই ব‌্যাঙ্ক জালিয়াতির পর তিনি আমেরিকায় গিয়ে গা ঢাকা দেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর বিরুদ্ধে অজামিনযোগ‌্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিদেশমন্ত্রকের মাধ‌্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইডি তদন্ত করে কলকাতা ও তামিলনাড়ুতে তাঁর ২৩ কোটি ৮১ লাখ টাকা স্থাবর ও ১৩ লাখ ৪০ হাজার টাকার অস্থাবর সম্পত্তির হদিশ পায়। ওই সম্পত্তিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.