Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Insurance Amendment Bill

লোকসভায় Insurance Amendment Bill পাশ হওয়া নিয়ে বিতর্ক, দেশজুড়ে ধর্মঘট বিমাকর্মীদের

বুধবার রাজ্যসভায় পেশ হবে বিলটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২১, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২১, ১৮:৩৮

options
link
লোকসভায় Insurance Amendment Bill পাশ হওয়া নিয়ে বিতর্ক, দেশজুড়ে ধর্মঘট বিমাকর্মীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সংসদে বিমা (সংশোধনী) বিল (General Insurance Amendment Bill 2021) পাশ হওয়ার প্রতিবাদে বুধবার সাধারণ বিমা ক্ষেত্রে ধর্মঘট (Insurance strike) ডেকেছে ১৮টি কর্মী ইউনিয়ন। কলকাতাতেও ন্যাশনাল ইনশিওরেন্সের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত সোমবার পাশ হয় ওই বিল। রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া ওই বিলটি বিরোধীদের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই পাশ করানো হয়েছে। ফলে বিলটি পাশ হওয়ার পর থেকেই বিরোধীরা প্রতিবাদ জানাতে শুরু করেছে।

এবার বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস কাণ্ডকে ঘিরে উত্তাল সংসদ। সেই সঙ্গে কৃষক আন্দোলনের মতো নানা ইস্যু ঘিরে বিরোধীদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার লোকসভায় বিরোধীশূন্য অবস্থায় পাশ হয়ে যায় ওই বিল। বুধবার বিলটি রাজ্য়সভায় পেশ হওয়ার কথা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সাময়িক স্বস্তি! পিছিয়ে যেতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের প্রক্রিয়া]

যে কর্মী ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে তার মধ্যে অন্যতম আরএসএস স্বীকৃত সংগঠনও। ধর্মঘটের ডাক দিয়ে সংগঠনগুলির তরফে অভিযোগ জানানো হয়েছে, এই বেসরকারিকরণের উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। সোমবার বিল পাশের পরেই এই নিয়ে বৈঠকে বসে কর্মী ইউনিয়নগুলি। তখনই সিদ্ধান্ত পাক হয় ধর্মঘটের।

২০২১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি বিমান সংস্থার বেসরকারিকরণ করা হবে। তখনই তিনি জানিয়েছিলেন বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে। অবশেষে তা ২৬ শতাংশ থেকে ৫১ শতাংশ করা হয়েছে বিলে।

[আরও পড়ুন: ১২ দফার বৈঠক শেষে মিলল রফাসূত্র! গোগরা থেকে ফৌজ সরাচ্ছে India, China]

তবে এই বিল রাজ্য়সভায় পাশ হবে কিনা তা নিয়ে উদ্বেগে বিজেপি। রাজ্যসভার ২৪২টি আসনের মধ্যে অন্তত ১২২ জন সাংসদের সমর্থন দরকার সরকারের। কিন্তু রাজ্য়সভায় সংখ্যাগরিষ্ঠ নয় গেরুয়া শিবির। আর সেই কারণেই বাড়ছে উদ্বেগ। এদিকে বুধবারই রাজ্যসভার সাংসদ পদে শপথ নিলেন তৃণমূলের জহর সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.