Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি

সংঘর্ষে নিহত হল লস্কর এ তৈবা জঙ্গি গোষ্ঠীর এক বড় নেতা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৫:৩৭

options
link
কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সেনা৷ মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে হওয়া সংঘর্ষে নিহত হল লস্কর জঙ্গি গোষ্ঠির এক কুখ্যাত নেতা৷ সেনা সূত্রে খবর, কাশ্মীরের বান্দিপোরায় একটি বাড়িতে লুকিয়ে ছিল ওই জঙ্গি৷ গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাড়িটিকে ঘিরে ফেলে৷ পালাতে ব্যর্থ হয়ে নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি৷ বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষের পর সেনার গুলিতে নিহত হয় ওই জঙ্গি নেতা৷

লস্কর জঙ্গিনেতা বাহাদুর আলির বিরুদ্ধে চার্জশিট জমা এনআইএর

গত বছর হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা৷ সেনা ছাউনির উপর সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু সেনা জোয়ান, তাই উপত্যকায় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিতে এবার তৎপর হয়েছে সেনা৷ গত বছর প্রায় ১০৯ জন জঙ্গি সেনার হাতে মারা পড়েছে৷ বিশেষজ্ঞ মহলের দাবি নোট বাতিলের পর জঙ্গি সংগঠনগুলোর কোমর ভেঙে গিয়েছে তাই কাশ্মীরে শান্তি ফিরে এসেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে লস্কর জঙ্গিরা

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.