সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কথা ভেবে ঘণ্টার পর ঘণ্টা টাকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকছেন সাধারণ মানুষ৷ তাও কারও ভাগ্যে টাকা জুটছে, কারও আবার জুটছে না৷ টাকার এই টালমাটালেও দিব্যি আছেন প্রাক্তন বিজেপি নেতা গালি জনার্দন রেড্ডি৷ ৫০০ কোটি টাকা খরচ করে আয়োজন করেছেন মেয়ের বিয়ের প্রীতিভোজের আসর৷
এর আগেও খবরে এসেছিলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী৷ কারণ একই, মেয়ে ব্রাহ্মণীর বিয়ে৷ সবাইকে তাক লাগিয়ে এলসিডি স্ক্রিন লাগানো নিমন্ত্রণ পত্র সবাইকে পাঠিয়েছিলেন ‘মাইনিং ব্যারন’৷ তার জন্যও যে খরচ নেহাত কম হয়নি , বলাই বাহুল্য৷
(প্রাক্তন মন্ত্রীর মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল নেটদুনিয়ায়)
প্রাক্তন এই মন্ত্রী ইতিমধ্যেই বেআইনি খনির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন৷ বছর তিনেক জেলেও ছিলেন৷ জামিনে মুক্তি পেয়েছেন গতবছরই৷ তবে এতে তাঁর প্রতিপত্তি যে বিন্দুমাত্র কমেনি, বিয়ের আয়োজনেই তা স্পষ্ট৷
সূত্রের খবর, বিশাল এই আয়োজন থেকে নেতা-কর্মীদের দূরে থাকারই পরামর্শ দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ অন্যান্য নেতারাও দেশের এই পরিস্থিতিতে ৫০০ কোটির এই প্রীতিভোজের আসর থেকে দূরেই থাকতে চাইছেন৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন