সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরকে পিছনে ফেলে হরিয়ানায় বাজিমাত কংগ্রেসের। প্রায় সব বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস রাহুল গান্ধীর দলের পক্ষে। সমীক্ষায় বলা হয়েছে, হরিয়ানায় কম-বেশি ৪৯ থেকে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস৷ উল্লেখ্য, ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বাস্তবে পরিণত হলে, হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
Exit polls predict Congress’ clean sweep in Haryana Assembly elections
AdvertisementRead @ANI Story | https://t.co/XWrTVBcrT9#HaryanaElection2024 #ExitPolls #Elections #Congress #BJP pic.twitter.com/Dd13zRWglY
— ANI Digital (@ani_digital) October 5, 2024
দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, হরিয়ানায় ৪৪ থেকে ৫৪টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস৷ সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে ১৯ থেকে ২৯টি আসন৷ সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছে, হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৬৪টি আসন, বিজেপি ৩২টি আসনে জয় পেতে পারে ৷ ধ্রুবের দাবি, হরিয়ানায় ১টি আসন পেয়ে খাতা খুলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ৷
পিপল পালস বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ৪৯-৬১ আসন। সেখানে গেরুয়া শিবির খুব বেশি হলে ৩২টি আসন জিতবে। জিস্ট-টিআইএফ রিসার্চ সমীক্ষায় কংগ্রেস পেতে পারে ৫৩ আসন। বিজেপি সর্বোচ্চ ৩৭টি আসন পেতে পারে। কেজরিওয়ালের দল জাঠদের দেশে দাঁত ফোটাতে পারবে না, দাবি উভয় বুথ ফেরত সমীক্ষায়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন