Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বিহারে গ্রেফতার বিজেপির বহিষ্কৃত নেতা দয়াশংকর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন ফেরার বিজেপি নেতা দয়াশংকর৷ মায়াবতীকে অসম্মানজনক মন্তব্য করার জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ আর তারপর থেকেই পলাতক ছিলেন নেতা৷ বিহারে এক চিনির কারখানা থেকে গ্রেফতার করা হল বিতর্কিত নেতাকে৷ গুজরাটের উনায় দলিতদের উপর অত্যাচার নিয়ে যখন সংসদ সরগরম, তখনই বিএসপি প্রধান মায়াবতীর প্রতি অশ্লীল মন্তব্য করেন উত্তরপ্রদেশে … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/expelled-bjp-leader-dayashankar-arrested/pid/12651/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বিহারে গ্রেফতার বিজেপির বহিষ্কৃত নেতা দয়াশংকর"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৬, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৬, ১৭:৩৯

options
link
বিহারে গ্রেফতার বিজেপির বহিষ্কৃত নেতা দয়াশংকর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন ফেরার বিজেপি নেতা দয়াশংকর৷ মায়াবতীকে অসম্মানজনক মন্তব্য করার জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ আর তারপর থেকেই পলাতক ছিলেন নেতা৷ বিহারে এক চিনির কারখানা থেকে গ্রেফতার করা হল বিতর্কিত নেতাকে৷

গুজরাটের উনায় দলিতদের উপর অত্যাচার নিয়ে যখন সংসদ সরগরম, তখনই বিএসপি প্রধান মায়াবতীর প্রতি অশ্লীল মন্তব্য করেন উত্তরপ্রদেশে রাজ্য বিজেপির সহ-সভাপতি দয়াশংকর সিং৷ এরপরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি৷ দলের এই সিদ্ধান্ত ঘোষণার পরদিন থেকেই ফেরার ছিলেন ওই নেতা৷ তফসিলি জাতি ও উপজাতিদের উপর আক্রমণ প্রতিরোধে তৈরি আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে এফআই আর দায়ের করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়৷ মূলত, পড়শি রাজ্যেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি৷ ঝাড়খণ্ডের এক মন্দিরে তাঁকে দেখা গিয়েছিল বলেও জানা গিয়েছিল৷ বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গেলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হল এই বিতর্কিত নেতাকে৷ লখনউ পুলিশের তরফে তাঁর গ্রেফতারি নিশ্চিত করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.