সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু হল বেসরকারি রেডিও চ্যানেলের আরজে’র৷ মৃতের নাম শুভম কেচে (২৩)৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চ্যানেলের নাগপুরের অফিসে৷
বৃহস্পতিবার সকালে রোজকার মতো নিজের অনুষ্ঠান করতে অফিসে গিয়েছিলেন শুভম৷ ঠিক সকাল সাড়ে নটায় শুরু হয় তাঁর অনুষ্ঠান৷ ‘হাই নাগপুর’- শুধু এই শব্দটুকুই বলতে পেরেছিলেন শুভম৷ এরপরই বলেন, বুকে ব্যাথা অনুভব করছেন৷ সঙ্গে সঙ্গে শুভমকে নিয়ে হাসপাতালে রওনা দেন তাঁর সহকর্মীরা৷ কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই তরুণ রেডিও জকির মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে মৃত্যু হয় শুভমের৷
অস্বাভাবিক মৃত্যুর কারণে শুভমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে, ডাক্তারদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেডিও জকির৷ প্রসঙ্গত, তিন বছর আগেই মৃত্যু হয় শুভমের বাবার৷ তারপর থেকে শুভমের রোজগারের উপরই নির্ভরশীল ছিল তার পরিবার৷ তাঁর অাকস্মিক মৃত্যুর পর পরিবারও বিপর্যয়ের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন