Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলেকে খুন করল ৭০ বছরের বৃদ্ধ

ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৬, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৬, ১৭:১৮

options
link
সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলেকে খুন করল ৭০ বছরের বৃদ্ধ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৭০ বছরের এক বৃদ্ধ খুন করল তার ছেলেকে৷ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মান্ডওয়ালি এলাকায়৷

জানা যাচ্ছে, গণেশ শুক্লা নামে ওই বৃদ্ধের সঙ্গে সম্পত্তি নিয়ে প্রায়ই বচসা বাধত  ছেলে মহেন্দ্রর৷ এমনকী সম্পত্তির ভাগ নিয়ে মহেন্দ্র ও তাঁর বোনের মনোমালিন্যও লেগেই থাকত৷ ঘটনার দিনও এই একই কারণে বচসা শুরু হয়, যার পরিণতি এমন ভয়ংকর হয়ে ওঠে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধ জেরায় খুনের কথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন পৈতৃক সম্পত্তির অর্ধেক তিনি মেয়েকে দিতে চান কিন্তু তাই নিয়ে তাঁর ছেলে এবং পুত্রবধূ আপত্তি তোলে৷ দীর্ঘদিন ধরে এই নিয়ে পারিবারিক অশান্তি চলছিল৷ তার জেরেই ছেলেকে গুলি করে হত্যা করেন বছর ৭০-এর এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী৷ ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.