Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সেনার প্রতি কুরুচিকর মন্তব্য, ওম পুরির বিরুদ্ধে এফআইআর

“যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সেনাতে যোগ দিতে কে বলেছে?” উক্তি ছিল বর্ষীয়াণ অভিনেতার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৬, ১৭:০৯

options
link
সেনার প্রতি কুরুচিকর মন্তব্য, ওম পুরির বিরুদ্ধে এফআইআর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি শিল্পীদের পক্ষ নিতে গিয়ে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন৷ এবারে ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য  করার জন্য এফআইআর দায়ের করা হল বলিউড অভিনেতা ওম পুরির বিরুদ্ধে৷ বুধবার মুম্বই পুলিশের জনসংযোগ আধিকারিক জানান, মুম্বইয়ের অন্ধেরি পুলিশ স্টেশনে বলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভারত-পাক সম্পর্ক নিয়ে বিতর্কে অংশ নেন বর্ষীয়ান অভিনেতা৷ সেখানে উরি জঙ্গি হামলায় ১৯ জন জঙ্গির মৃত্যুর প্রসঙ্গে অভিনেতা বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সেনাতে যোগ দিতে কে বলেছে? নিজেদের হাতে বন্দুক তুলে নিতে কে বলেছে?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর ভারত-পাক আলোচনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে অভিনেতা বলেন, “আপনাদের জন্য ভারত-পাক সম্পর্ক ইজরায়েল-প্যালেস্তাইনের মতো হয়ে যাবে৷ যাঁরা ক্রমাগত লড়াই করতে থাকবে৷” পুরির মন্তব্যে তৎক্ষণাত তীব্র নিন্দা করেন টেলিভিশনের সঞ্চালক সহ অন্যান্য অতিথিরা৷ বিতর্কের মুখে অভিনেতা জানান, তাঁর বাবাও সেনাবাহিনীতে ছিলেন৷ তবে তাতে সমালোচনা থেমে থাকেনি৷ বলিউড অভিনেতার নিন্দায় মুখর হয়েছেন অনেকেই৷ এর প্রেক্ষিতেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.