Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Mumbai

মুম্বইয়ের ১৪ তলার আবাসনে ভয়াবহ আগুন, মৃত ৩

সকাল ৮ টার সময় ওই আবাসনের ১০ তলায় আগুন লাগে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১৫:২৪

options
link
মুম্বইয়ের ১৪ তলার আবাসনে ভয়াবহ আগুন, মৃত ৩ zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের লোখান্ডওয়ালার ১৪ তলার একটি আবাসনে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিন জনের। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সকাল ৮ টার দিকে ৪ ক্রস রোডের ওই আবাসনের ১০ তলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য অংশে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন চন্দ্রপ্রকাশ সোনি (৭৪), কান্তা সোনি (৭৪) এবং পেলুবেতা (৪২)। আগুন লাগার পর নিজেদের ঘরে আটকে পড়েন তাঁরা। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। দীর্ঘ চেষ্টার পর আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। দ্রুত তাঁদের স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।  বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।  

চলতি মাসের শুরুতে মুম্বইয়ের চেম্বুরের একটি আবাসনে আগুন লাগে। সেই ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ বছরের এক বালিকা ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার অগ্নিকাণ্ড।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.