Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Jagannath Chandan Jatra Festival

পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন, ঝলসে গেলেন বহু পুণ্যার্থী, মৃত ১

চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ২৫ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সকলেই জেলার সদর হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৪, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৪, ১৫:৫৯

options
link
পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন, ঝলসে গেলেন বহু পুণ্যার্থী, মৃত ১ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগন্নাথ দেবের চন্দন যাত্রায় (Jagannath Chandan Jatra Festival) ভয়াবহ দুর্ঘটনা। বাজি ফেটে ঝলসে গেলেন বহু পুণ্যার্থী। মৃত্যু হয়েছে একজনের। বুধবার রাতে ওড়িশার পুরীতে চন্দন যাত্রা উপলক্ষে  জড়ো হয়েছিলেন তাঁরা। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ২৫ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে পুরীর (Puri) নরেন্দ্র পুষ্করিণী এলাকায় কয়েক শো পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। অনেকে সেখানে বাজি পুড়িয়ে আনন্দ করছিলেন। সেই সমস্ত বাজি ওখানেই জড়ো রাখা ছিল। আর তাতেই বিপত্তি বাধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি ছিটকে এসে লাগে বাজির স্তূপে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বাজি ফাটতে শুরু করে। তাতেই অন্তত ২৫ জন জখম হয়েছেন বলে খবর। সকলেই জেলার সদর হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। পুরো বিষয়টির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। 

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.