Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Fuel Price Hike

জ্বালানির মূল্যবৃদ্ধি প্রশ্নে নিরুত্তর নির্মলা, প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২২, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২২, ২০:০০

options
link
জ্বালানির মূল্যবৃদ্ধি প্রশ্নে নিরুত্তর নির্মলা, প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট বিরোধীদের zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: জ্বালানির (Fuel Price Hike) মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। গত চার দিনে তিনবার দাম বেড়েছে পেট্রল (Petrol) ও ডিজেলের। রান্নার গ্যাসের দামেও ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। এহেন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের উত্তর না পেয়ে  শুক্রবার ফের লোকসভা (Loksabha) থেকে ওয়াকআউট করলেন বিরোধী সাংসদরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এদিন প্রশ্ন করেন বিরোধী সাংসদরা। কিন্তু মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন তিনি। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধীরা।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) এদিন উপস্থিত ছিলেন সংসদে। জিরো আওয়ার পর্বে বিরোধী সাংসদদের তরফ থেকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন লাগামছাড়া ভাবে দাম বাড়ছে জ্বালানির। কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান অর্থমন্ত্রী। প্রতিবাদে সরব হন কংগ্রেস, সিপিএম-সহ ৭ টি দলের সাংসদরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন ডিএমকে, এনসিপির জনপ্রতিনিধিরা। অবিলম্বে জ্বালানির দাম কমাতে হবে, এই দাবিতে অনড় থাকেন বিরোধীরা। প্রতিবাদ জারি রেখেই ওয়াকআউট করেন ৯ টি দলের বিধায়করা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Russia-Ukraine War:’রাশিয়া থেকে সুবিধা নিচ্ছেন!’,ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের পথে ব্রিটেন]

কংগ্রেস সাংসদ বলেন, “সাধারণ মানুষ সবে মাত্র ওমিক্রনের  ধাক্কা সামলে উঠেছে। আরও কত বার মূল্যবৃদ্ধির মুখে পড়তে হবে তা কেউ জানেন না। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মানুষের বাণিজ্য ক্ষেত্রে সহায়ক পরিবেশের প্রয়োজন। কিন্তু বারংবার মূল্যবৃদ্ধিতে পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ বাড়ছে। ফলে মানুষের অর্থনৈতিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।” এর পরেই তিনি প্রশ্ন তোলেন, ভোটের আগে তিন মাস কী করে জ্বালানির মূল্যবৃদ্ধি আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার? কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলেনি অর্থমন্ত্রীর থেকে।  

বাজেট অধিবেশন নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লোকসভা। এর আগেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিরোধী সাংসদরা। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত মঙ্গলবারই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে কটাক্ষ করেছিলেন। টুইটারে তাঁকে লিখতে দেখা যায়, গ্যাস, ডিজেল ও পেট্রলের মূল্যের উপর আরোপিত ‘লকডাউন’ তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর আরও খোঁচা, প্রধানমন্ত্রীকে মূদ্রাস্ফীতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলবেন, ”থালি বাজাও।”

[আরও পড়ুন: মোদির গড় গুজরাটেই বিজেপিকে হারাতে চান প্রশান্ত কিশোর! কংগ্রেসকে সাহায্যের প্রস্তাব PK’র]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.