সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির৷ কিন্তু এখনও অশান্ত কাশ্মীর৷ আর তা জিইয়ে রাখতে জঙ্গিনেতার নামই ব্যবহার করে চলেছে ভূস্বর্গের বিচ্ছিন্নতাবাদিরা৷ এর জন্য তাঁরা হাতিয়ার হিসেবে বেছেছেন লোকগান ও কবিতাকে৷ বুরহানকে শহিদ হিসেবে প্রতিপন্ন করে লেখা হয়েছে গান ও কবিতা৷ আর সেই গান-কবিতা বিভিন্ন ঘরোয়া এবং স্থানীয় অনুষ্ঠানে পারফর্ম করা হচ্ছে৷ এমনকী, বিয়ের অনুষ্ঠানেও বুরহানকে নিয়ে রচিত লোকগান গাওয়া হচ্ছে৷
গানগুলি রচনা করা হয়েছে উর্দু ভাষায়৷ যেখানে বলা হয়েছে বুরহানের বলিদান বিফলে যাবে না৷ তার মৃত্যু হলেও তার আদর্শ রয়ে গিয়েছে উপত্যকার মধ্যেই৷ তার পদচিহ্নই সকলে অনুসরণ করার কথাও গানের মাধ্যমে বলা হচ্ছে৷
শুধু গান নয় আরও নানা ভাবে বুরহানের নামে প্রচার চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা৷ রোজকার প্রয়োজনীয় নানা জিনিসে বুরহানের নাম ব্যবহার করছে তারা৷ এমনকী জঙ্গিনেতার নামে ছোট-বড় পোস্টারও দেওয়া হচ্ছে৷ করা হচ্ছে আলোচনা সভাও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন