Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘জঙ্গি’ বুরহানকে সমর্থন করায় পাকিস্তানকে তুলোধোনা ভারতের

কড়া ভাষায় পাক সরকারের এই কাজের নিন্দা করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৭, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৭, ১৪:৫৬

options
link
‘জঙ্গি’ বুরহানকে সমর্থন করায় পাকিস্তানকে তুলোধোনা ভারতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর এক বছর কাটলেও এখনও অশান্ত জম্মু-কাশ্মীর। নেভেনি উত্তেজনার আগুন। পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানও জঙ্গি বুরহানকে সর্বসমক্ষে সমর্থন জানিয়েই চলেছে। এমনকী গত শনিবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হিজবুল কমান্ডারকে শ্রদ্ধার্ঘ্যও জানান। আর এতেই পড়শি দেশের উপর বেজায় চটেছে ভারত। রবিবার বিদেশমন্ত্রকের তরফ থেকে এই প্রসঙ্গে কড়া বিবৃতিও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তান যে এখনও সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন জানিয়ে চলেছে, সেটা ফের একবার প্রমাণিত হল। বিশ্বের সমস্ত দেশেরই কড়া নিন্দা করা উচিত।

[জানেন, গত দু’দশকে মাওবাদী হামলায় কতজন নিহত হয়েছেন?]

প্রথম দিন থেকেই জঙ্গি বুরহানের সমর্থনে মুখ খুলে এসেছে ভারতের প্রতিবেশী দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতারা বারবার বুরহান ওয়ানিকে স্বাধীনতা সংগ্রামীও অ্যাখ্যা দিয়েছেন। শনিবারও তার নড়চড় হয়নি। ফের একবার পাক প্রধানমন্ত্রী শরিফ ও পাক সেনা প্রধান কামার বাজওয়া মৃত হিজবুল জঙ্গির প্রশংসা করেন। এরপরেই বিদেশমন্ত্রকের পক্ষ থেকে মুখপাত্র গোপাল বাগলে টুইট করে কড়া ভাষায় নিন্দা করেন। বলেন, ‘প্রথমে পাকিস্তানের বিদেশমন্ত্রক লস্কর-এ-তৈবার চিত্রনাট্য পড়ছে। এরপর পাক সেনাপ্রধান কামার বাজওয়া ভারতীয় সেনার গুলিতে নিহত জঙ্গি বুরহান ওয়ানির প্রশংসা করছেন। পাকিস্তান এইভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে। বিশ্বের সমস্ত দেশের উচিত একযোগে এর নিন্দা করা।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিরাট-বুমরাহর বিরুদ্ধে স্লেজিংয়ের অভিযোগ তুললেন পাক ব্যাটসম্যান!]

এর আগে নওয়াজ শরিফ শনিবার বুরহান ওয়ানির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান। পাশাপাশি বলেন, কাশ্মীরের আমজনতার পাশে পাকিস্তান সবসময় রয়েছে। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। স্বাধীনতার জন্য কাশ্মীরের বাসিন্দাদের রাজনৈতিক, কূটনৈতিকভাবেও সাহায্য করবে। অপরদিকে জেনারেল বাজওয়া বুরহানের প্রশংসা করে বলেন, ‘বুরহান ওয়ানি-র মতো যুবকরা ভারতের দমননীতির বিরুদ্ধে জীবন দিতেও পিছপা হবেন না।’

[কেদারনাথ নিয়ে ফেসবুকে ‘আপত্তিজনক’ পোস্ট, দাঙ্গা উত্তরাখণ্ডে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.