সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরেই ভারত এবং আরব আমিরশাহির বন্ধুত্ব আরও জোরাল হয়ে উঠতে চলেছে৷ নতুন বছরে প্রজাতন্ত্র দিবসে প্রথমবার দিল্লির রাজপথে কুচকাওয়াজ করতে দেখা যাবে আরব সেনাবাহিনীকে৷ এর আগে ২০১৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিল ফরাসি সেনাবাহিনী৷
চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আরব আমিরশাহীর রাজপুত্র শেখ মহম্মদ৷ তিনিই হলেন আরব সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার৷ ভারতের বিভিন্ন মিলিটারি ব্যান্ডের সঙ্গে এবার কুচকাওয়াজে পা মেলাবেন আরব আমিরশাহির সেনা জওয়ানরা৷ শেখ মহম্মদের এই ভারত সফর আগামিদিনে দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ গত দু’বছরে এই দুই দেশের সম্পর্কে বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেও জানা গিয়েছে৷
প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি ভারত এবং আরব আমিরশাহির মধ্যে হতে চলেছে বিশেষ আলোচনা৷ এই আলোচনায় ভারতের তরফে উপস্থিত থাকবেন এম জে আকবর এবং আরবের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী আনওয়ার মহম্মদ গারগাশ৷
উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের
সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন