Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে নজর রিলায়েন্স কর্তার

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত মিলিটারি হার্ডওয়্যার তৈরির বরাত পেতে ঝাঁপাচ্ছে অনিল অম্বানির সংস্থা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১৫:৫৮

options
link
প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে নজর রিলায়েন্স কর্তার zoom

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিল অম্বানির রিলায়েন্স গ্রুপ এবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির দিকে নজর দিল৷ ভবিষ্যতে কোনও বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে যৌথ উদ্যোগে মিসাইল সিস্টেম, হেলিকপ্টার, সাবমেরিন তৈরি করতে চায় রিলায়েন্স গ্রুপ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত মিলিটারি হার্ডওয়্যার তৈরির বরাত পেতে ঝাঁপাচ্ছে অনিল অম্বানির সংস্থা৷ এর আগেও একাধিক ঝুঁকিসাপেক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার কর্ণধার৷ যার মধ্যে কয়েকটি সেভাবে দাগ কাটেনি জনমানসে৷ কিন্তু এবার অনিল অম্বানি চাইছেন রিলায়েন্সকে দেশের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা হিসাবে গড়ে তুলতে৷

ইতিমধ্যেই একাধিক সরকারি চুক্তির জন্য টেন্ডার জমা দিয়েছে সংস্থাটি৷ ৮৪০ বিলিয়ন টাকার টেন্ডার জমা দিলেও এখনও পর্যন্ত রিলায়েন্সের কপালে একটিও শিকে ছেঁড়েনি৷ তার পিছনে অন্যতম কারণ হল, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতিতে রিলায়েন্সের কোনও অভিজ্ঞতা নেই৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা৷ মোদি চান, বিদেশি সংস্থাগুলি দেশীয় সংস্থার সঙ্গে জুটি বেঁধে ডিফেন্স মেকানিজম তৈরি করুক৷ কয়েকটি সরঞ্জাম তৈরি হোক এ দেশেও৷ যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতে অস্ত্র, সরঞ্জাম তৈরি করে চটজলদি লাভের আশা করলে রিলায়েন্স ভুল করবে৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.