Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Delhi Metro

রিলের নেশায় ফের দিল্লি মেট্রোয় ‘অশ্লীল’ নাচ তরুণীর, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

মেট্রোর পোল ধরে অশ্লীল ভঙ্গিতে চলছে নাচ, দেখুন ভাইরাল ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ২০:৪০

options
link
রিলের নেশায় ফের দিল্লি মেট্রোয় ‘অশ্লীল’ নাচ তরুণীর, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সস্তায় জনপ্রিয়তার নেশায় রিলমুখী যুবসমাজ। এহেন রিলপ্রেমীদের দাপটে সবচেয়ে বেশি ভুক্তভোগী দিল্লি মেট্রো। নিত্যযাত্রীদের অস্বস্তিতে ফেলে মেট্রোয় এমন কাণ্ডে বারবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। যদিও পরিস্থিতিতে কোনও বদল আসেনি। ফের একবার একই ঘটনা দেখা গেল দিল্লি মেট্রোতে। ভিড়ে ঠাসা মেট্রোয় অশ্লীল নাচে মেতে উঠতে দেখা গেল এক তরুণীকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা।

ওই তরুণীর দুটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে মেট্রোর (Delhi Metro) মহিলা কামরার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছেন শর্ট টপ আর হাই স্লিট স্কার্ট পরিহিতা ওই তরুণী। এর পর মেট্রোর পোল ধরে নাচ করছেন অশ্লীল ভঙ্গিতে। কখনও আবার নাচতে নাচতে শুয়ে পড়ছেন মেট্রোর মেঝেতে। হিন্দি ও ভোজপুরি গানে দুটি ভিডিওতেই দেখা যাচ্ছে ওই তরুণীর কাণ্ডে রীতিমতো অস্বস্তিতে নিত্যযাত্রীরা। যদিও সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নাচে মগ্ন তরুণীর। ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তরুণীর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। এমনকী ওই ভিডিওতে দিল্লি পুলিশকে (Delhi Police) ট্যাগ করে তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে ভাঙল ব্যারিকেড, ভাষণ না দিয়েই ফিরলেন রাহুল-অখিলেশ]

নাচের সেই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে একজন লিখেছেন, ‘দিল্লি মেট্রোতে আপনাদের স্বাগত জানাই।’ কারও মতে, ‘এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না।’ কেউ আবার এই ঘটনায় রাজনীতি খুঁজে পেয়েছেন। লিখেছেন, ‘ফ্রি, ফ্রি, কেজরিওয়ালের দৌলতে সবই বিনামূল্যে।’

[আরও পড়ুন: মর্মান্তিক! রোগ সারাতে ৫ দিনের শিশুকে রোদে রাখার পরামর্শ ডাক্তারের, বেঘোরে গেল প্রাণ]

অবশ্য দিল্লি মেট্রোয় এমন কাণ্ড এই প্রথমবার নয়। চলতি বছরে হোলির সময় দুই তরুণীর এমনই অশ্লীল ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যায় হিন্দি গানে অশ্লীল ভঙ্গিতে একে অপরকে আবির মাখাচ্ছেন তাঁরা। ঢলে পড়ছেন একে অপরের গায়ে। গালে গাল ঠেকিয়ে অশ্লীল ভঙ্গিতে জড়িয়ে ধরছেন একে অপরকে। সেই ভিডিও ভাইরাল হতেই ওই দুই তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে প্রশাসন। তাঁদের গ্রেপ্তারও করা হয়। পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়, মেট্রোর মধ্যে অন্যকে অস্বস্তিতে ফেলে এমন কাজ না করার জন্য। যদিও সস্তায় জনপ্রিয়তার নেশা পরিস্থিতিতে লাগাম টানতে পারেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.