Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে নজির এই মুখ্যমন্ত্রীর

পানাজির বাসস্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনেই স্কুটারে করে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৬, ২০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৬, ২০:৩১

options
link
জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে নজির এই মুখ্যমন্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সহায় গোয়ার মুখ্যমন্ত্রী৷ প্রাণে বাঁচলেন দুর্ঘটনাগ্রস্ত এক মহিলা৷ গুরুতর জখম ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নিয়ে গেলেন গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

বৃহস্পতিবার সকালে গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষীকান্ত পরশেকর-এর গাড়ি যাচ্ছিল একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে৷ পথে বিপত্তি৷ পানাজির বাসস্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনেই স্কুটারে করে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি৷ দেরি না করে তৎক্ষণাৎ গুরুতর জখম ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নেন লক্ষীকান্ত পরশেকর৷ নিজের গাড়িতেই ওই জখম মহিলাকে গোয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যান তিনি৷ প্রাণে বাঁচেন জখম ওই মহিলা৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে মুখ্যমন্ত্রীর কনভয়ের অন্যান্য গাড়ি৷ পানাজির পুলিশ আধিকারিক সিদ্ধানাথ শিরোদকর জানিয়েছেন, মহিলার চোট খুব গুরুতর নয়৷ তিনি সুস্থ আছেন৷ 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.