Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শীঘ্রই বন্ধ হতে পারে পুরনো নোটের বদল ?

সম্ভবত ২৪ নভেম্বরের আগেই বন্ধ হতে পারে নোট বদল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৬, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০১৬, ১৭:১৪

options
link
শীঘ্রই বন্ধ হতে পারে পুরনো নোটের বদল ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  খুব শীঘ্রই পুরনো নোট বদল বন্ধ করে দিতে চলেছে সরকার৷ সম্ভবত ২৪ নভেম্বরের আগেই বন্ধ হতে পারে নোট বদল৷ একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে৷ হ্যাঁ, ব্যাঙ্কের কাউন্টারে দাঁড়িয়ে আর বদলানো যাবে না পুরনো নোট৷ তবে পুরনো নোট ব্যাঙ্কের কাউন্টারে জমা দিয়ে তা চেকের মাধ্যমে কিংবা এটিএমের মাধ্যমে সেই টাকা তোলা যাবে৷

মোদি সরকারের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে তোলপাড় গোটা দেশ৷ আচমকা এই সিদ্ধান্তে দেশের সমস্ত ব্যাঙ্ক, পোস্ট অফিসের সামনে লম্বা লাইন৷ ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা৷ একেবারে নাজেহাল দশা৷ গতকালই পুণে থেকে কিছু দূরে রাজগুরুনগরের এসবিআই শাখার এক কর্মীর মৃত্যু হয়৷ তাই খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক কর্মী ও আম জনতার সুবিধার্থে ব্যাঙ্কের কাউন্টারে দাঁড়িয়ে নোট বদল বন্ধ করতে চলেছে কেন্দ্র৷ তার বদলে নোট জমা দিয়ে তোলা যাবে চেক ও এটিএমের মাধ্যমে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমনিতেই মোদি সরকারের পুরনো নোট বাতিলের সিদ্ধান্তে সরব বিরোধীরা৷ চাপে পড়ে বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা ও কৃষকদের চাষের প্রয়োজনে ৫০ হাজার টাকা তোলার অনুমতি মিলেছে৷ তবে নোট বদলের সীমা কিন্তু এখনও ২০০০ টাকাতেই বাঁধা রয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.