Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বিমানযাত্রায় কমছে অতিরিক্ত ‘লাগেজ’ মাশুল!

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ১০টি বিমান সংস্থার ১৮ হাজার ৫১২টি বিমান দেরিতে উড়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৬, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৬, ১৬:২৯

options
link
বিমানযাত্রায় কমছে অতিরিক্ত ‘লাগেজ’ মাশুল! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা নিয়মিত বিমানে যাতায়াত করেন, তাঁদের জন্য সুখবর৷ শনিবার অসামরিক বিমান মন্ত্রক যাত্রীদের টিকিট ক্যান্সেলেশন চার্জে ছাড়, ওভার-বুকিংয়ে আরও বেশি ক্ষতিপূরণ ও অতিরিক্ত মালপত্র বহনের মাশুলের উপর ছাড়-সহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে৷

কেন্দ্রীয় বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, যাত্রার ২৪ ঘন্টা আগে বিমান বাতিল হলে যাত্রীকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ তিনি আরও বলেন, “যাত্রীই ঠিক করবেন ক্ষতিপূরণের টাকা তিনি ক্যাশে নেবেন না ক্রেডিটে৷” পাশাপাশি ওভার-বুকিংয়ের জন্য কোনও যাত্রীকে বিমানে চাপতে দেওয়া না গেলে তাঁকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তবে অবশ্যই কয়েকটি উপযুক্ত শর্ত মেনে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন এয়ার ইন্ডিয়া ছাড়া অন্যান্য বিমান সংস্থা ২০ কিলোগ্রামের বেশি ভারী মালপত্র বহন করলে প্রতি কিলোগ্রামে ৩০০ টাকা করে মাশুল লাগত৷ নয়া নিয়মে ২০ কিলোগ্রামের বেশি ওজনের মাল বহন করলে যাত্রীদের ১০০ টাকা ‘লেভি’ দিতে হবে৷ যাত্রীদের থেকে বিমানযাত্রায় দেরি, সংস্থার কর্মীদের গা ছাড়া মনোভাব-সহ একগুচ্ছ অভিযোগ পেয়ে বিমান মন্ত্রক সংস্থাগুলিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে৷ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ১০টি বিমান সংস্থার ১৮ হাজার ৫১২টি বিমান দেরিতে উড়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.