Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার

প্রেমিকার স্বামীই ছিল পথের কাঁটা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৩:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৩:৫৪

options
link
প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়াই ছিল একমাত্র লক্ষ্য৷ আর প্রেমিকাকে নিজের করে নিতে গেলে পথের কাঁটা হিসাবে প্রেমিকার বর্তমান স্বামীকে রাস্তা থেকে সরাতে হবে৷ ঠিক এই কারণেই প্রেমিকার স্বামীকে খুন করল জিম প্রশিক্ষক৷ প্রেক্ষাগৃহে ব্যাঙ্ক কর্মী স্বামীকে বিষ দিয়ে খুন করেছে সে৷ দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গিয়েছে, জিম প্রশিক্ষক অনীশ যাদব কলেজে পড়ার সময় থেকেই পূজা (নাম পরিবর্তিত) নামের একজন মেয়েকে ভালবাসত৷ পূজাকে বিয়ে করার জন্য বহুবার প্রস্তাবও দিয়েছিল অনীশ৷ কিন্তু পূজা সেসব তোয়াক্কা না করে এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী রবি কুমারকে বিয়ে করেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর এরপর থেকেই রবিকে হত্যার ছক কষ্টে থাকে অনীশ৷ জানা গিয়েছে সে এবং পেশায় ফিজিওথেরাপিস্ট প্রেম রবিকে হত্যার পরিকল্পনা করে৷ গত রবিবার সন্ধ্যায় রবি প্রেক্ষাগৃহে গেলে, সেখানেই তাঁর শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে প্রেম৷ এই ঘটনার ফলে তখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবি৷ ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়েই রবিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান৷ আশেপাশের মানুষের তৎপরতায় ধরা পড়ে যায় প্রেমও৷

পূজাকে জেরা করা হলে তিনি অনীশের কথা পুলিশকে জানান৷ পাশাপাশি প্রেমকে জেরা করেও অনীশের এই ঘটনায় জড়িত থাকার তথ্য পুলিশের হাতে আসে৷ আর এরপরই অনীশকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের জেরায় অনীশ জানায়, ২০১৬ সালে সেও বিয়ে করেছিল৷ কিন্তু পূজার প্রতি অতিরিক্ত ভালবাসা থেকে সেই বিয়েও ভেঙে দেয় সে৷ আর এরপরই পূজাকে বিয়ে করার জন্য তাঁর স্বামীকে খুন করার পরিকল্পনা করে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.