সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজি আলি দরগার অন্দরে মহিলাদের প্রবেশাধিকার দিল বম্বে হাই কোর্ট। শুক্রবার বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় সংবিধান অনুযায়ী দরগায় মহিলাদের ঢোকার অধিকার রয়েছে৷
২০১২ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে এক সময় হাজি আলি দরগা ট্রাস্ট দরগার মাজারে মহিলাদের প্রবেশাধিকার রদ করে৷ দরগা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সদস্যরা আদালতে যান। তাঁদের পাশে দাঁড়ায় মহারাষ্ট্র সরকার। আজ আদালত জানিয়ে দিল, মহিলাদের প্রবেশ করতে না দিলে দরগা কর্তৃপক্ষ ভারতীয় সংবিধানের ১৪, ১৫ ও ২১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করবে৷ পুরুষদের মতই মহিলাদেরও ওই দরগার গর্ভগৃহে ঢুকতে দিতে হবে। পাশাপাশি আদালত এদিন দরগায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেও ট্রাস্টকে নির্দেশ দিয়েছে৷
যদিও আদালতের এই নির্দেশ মানতে রাজি নয় দরগা কর্তৃপক্ষ৷ অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদ-উল মুসলিমিন নেতা হাজি রফত মন্তব্য করেছেন, “হাই কোর্টের উচিত হয়নি এই ব্যাপারে হস্তক্ষেপ করার৷” তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন