Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পুলিশি বাধাতেই জওয়ানদের শ্লীলতাহানিতে ধামাচাপা: কাশ্মীরি কিশোরী

পুলিশি চাপেই যে জওয়ানদের হাতে নির্যাতনের কথা অস্বীকার করতে বাধ্য হয়েছিলেন ওই কিশোরী, এদিন জানালেন তা৷ সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানান, কুপওয়ারা থানায় তাঁকে বয়ান বদল করতে বাধ্য হয়৷ এমনকী পুলিশের হাতে তাঁকে অবমাননার শিকার হতে হয়েছিল বলেও জানান তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৬, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৬, ২১:০৯

options
link
পুলিশি বাধাতেই জওয়ানদের শ্লীলতাহানিতে ধামাচাপা: কাশ্মীরি কিশোরী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ানরাই শ্লীলতাহানি করেছিল, সংবাদ মাধ্যমের সামনে এসে এ কথা আরও একবার নিশ্চিত করল হান্দওয়ারার কিশোরী৷ পুলিশি চাপেই যে এ কথা বলতে পারেনি তাও জানাল নির্যাতিতা৷

জওয়ানদের হাতে কাশ্মীরি কিশোরীর নিগ্রহ নিয়ে উত্তপ্ত হয়েছিল হান্দওয়ারা৷ প্রাথমিকভাবে অভিযোগ ছিল জওয়ানদের বিরুদ্ধেই৷ পরে ওই কিশোরীর পুলিশি বয়ানে জানা যায়, কোনও জওয়ান এই ঘটনায় জড়িত নয়৷ কিন্তু পুলিশি চাপেই যে জওয়ানদের হাতে নির্যাতনের কথা অস্বীকার করতে বাধ্য হয়েছিল ওই কিশোরী, এদিন জানালেন তা৷ সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানান, কুপওয়ারা থানায় তাঁকে বয়ান বদল করতে বাধ্য হয়৷ এমনকী পুলিশের হাতে তাঁকে অবমাননার শিকার হতে হয়েছিল বলেও জানায় সে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পর এই প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিল ওই কিশোরী৷ সেখানে সে স্পষ্ট জানায়, বাথরুম থেকে বেরনোর পথে এক সেনা তাকে পাকড়াও করে৷ সে কোনওক্রমে তার হাত থেকে পালায়৷ তার দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশরা তাকে রীতিমতো অবমাননা করতে শুরু করে৷ এমনকী এক পুলিশ অফিসার তার গায়ে থুতু দেয় বলেও অভিযোগ৷ সেখানেই তাকে নির্দেশ দেওয়া হয়, কোনও জওয়ানদের বিরুদ্ধে যেন কোনও অভিযোগ না তোলা হয়৷ অভিযোগ করলে তার ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় তাকে৷ আর তাই বয়ান বদলাতে বাধ্য হয়েছিল সে৷

পুরো ঘটনা মিডিয়াকে জানিয়ে এখন সে জওয়ানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করতে চায়৷ সেই মর্মে হান্দওয়ারা থানার হাউস অফিসারকে আবেদনও জমা দিয়েছে সে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.