Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কোচিং সেন্টারে পড়ুয়াদের হেনস্তা, ভাইরাল ভিডিও

অভিযুক্ত শিক্ষকের দাবি, অভিভাবকরাই নাকি বলেন কড়া শাসন করতে৷ সত্যি কি তাই?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৭:১৪

options
link
কোচিং সেন্টারে পড়ুয়াদের হেনস্তা, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় নম্বর কম পেয়েছে৷ তার উপরে আবার পড়া করে আসেনি৷ এই অপরাধ কি ক্ষমা করা যায়? হোক না বয়স ১৬ কিংবা ১৭, শাস্তি তো পেতেই হবে৷ এই মনোভাব নিয়েই হরিয়ানায় কোচিং সেন্টার চালাতেন প্রদীপ অরোরা৷ ছাত্র-ছাত্রী নির্বিশেষে চলত তাঁর মারধরের পর্ব৷ কিল, চড় থেকে হাতে লাঠির আঘাত – বাদ থাকত না কিছুই৷ একদিন আর থাকতে না পেরে ‘স্যার’-এর এই শারীরিক নিগ্রহের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় কোনও এক পড়ুয়া৷ আর তাতেই যেন ঢিল পড়ে পুকুরের জলে! নিন্দায় সরব হয় সোশ্যাল মিডিয়া৷

বিষয়টি হরিয়ানা পুলিশের চোখেও পড়ে৷ ভিডিওর সূত্র ধরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷ তবে নিজের কৃতকর্মের কোনও আফশোস নেই প্রদীপ অরোরার৷ তাঁর মতে ছাত্রছাত্রীদের সফল হতে গেলে কড়া নিয়ম মেনে চলতে হয়৷ তাঁর আরও দাবি, পড়ুয়াদের অভিভাবকরাই না কি বলেন ছেলে-মেয়েদের কড়া শাসনে রাখতে৷ তাই তিনিও সেটাই করেন! প্রসঙ্গত এখনও পর্যন্ত কোনও অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাননি পুলিশের কাছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.