Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দুর্নীতির অভিযোগে বরখাস্ত ম্যানেজার-সহ ৪ ব্যাঙ্ককর্মী

অভিযোগ অনৈতিকভাবে নোট অদল-বদল করছিলেন তারা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৩, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৩, ১৪:৩৬

options
link
দুর্নীতির অভিযোগে বরখাস্ত  ম্যানেজার-সহ ৪ ব্যাঙ্ককর্মী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনৈতিকভাবে নোট অদল-বদল করার অভিযোগে ব্রাঞ্চ ম্যানেজার সহ চার কর্মীকে বরখাস্ত করল এইচডিএফসি ব্যাঙ্ক৷ ঘটনাটি ঘটেছে এইচডিএফসি চণ্ডীগড় সেক্টর-১৫ শাখায়৷

জানা গিয়েছে, ব্যাঙ্কের এক কর্মীর পরিচিতের কাছে হিসেব বহির্ভূত পুরনো নোট ছিল৷ সেগুলি বদল করতেই অনৈতিকভাবে সাহায্য করে ম্যানেজার-সহ ওই চার কর্মী৷ ঘটনা জানাজানি হতেই চার কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়৷ এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ টাকার গরমিলের হিসেব নিতে গিয়েই বিষয়টি প্রকাশ্যে আসে৷ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এর আগেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও ক্যাশিয়ারকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ৷ ভাটিন্ডার ওই ব্যাঙ্কের দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সাধারণ মানুষের টাকা বদল করতে কমিশন নিচ্ছিল তারা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.