সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক! অনাথ আশ্রমের প্রধান পরিচালকের হাতে যৌন নির্যাতনের শিকার ৮ বছরের শিশুকন্যা আবাসিক। গোপনাঙ্গ স্পর্শের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। যোগীরাজ্যের এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে। আশ্রম পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ৩১ জুলাইয়ের। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি অনাথ আশ্রমের ওই প্রধান পরিচালকের নাম ওমকার আর্য (৩৯)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আশ্রমের আবাসিক ৮ বছরের শিশুকন্যার গোপনাঙ্গ স্পর্শ করেছেন তিনি। সেদিনই ওই ঘটনার কথা আশ্রমের ওয়ার্ডেন এবং নিজের দিদিকে (সেও আশ্রমের আবাসিক) জানায় শিশুটি। কোতোয়ালি থানার এসএইচও ধর্মেন্দ্র কুমার সিং জানান, ঘটনাটি জানার পরেও সেই সময় ওয়ার্ডেন পুলিশে অভিযোগ দায়ের করেনি।
[আরও পড়ুন: মেট্রোপথে মাতৃদর্শন, কোন স্টেশনের কাছে কোন মণ্ডপ? জেনে নিন এক ঝলকে]
ঘটনার দীর্ঘ ব্যবধানে ১৪ অক্টোবর, শনিবার শিশুকন্যা ও আশ্রমের ওয়ার্ডেন স্থানীয় সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সঙ্গে দেখা করেন। এর পর ওইদিন সন্ধ্যায় অভিযুক্ত ওমকার আর্যর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশপ্রধান ধর্মেন্দ্র বলেন, “ঘটনার পরেই অভিযোগ পাওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হল না, আশ্রমের ওয়ার্ডেন এত দিন পর প্রধান পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জানালেন কেন তা খতিয়ে দেখা হচ্ছে।”
[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন