সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে প্রাণ হারালেন পিথোরগড় জেলার অন্তত ১২ জন৷ গুরুতর জখম হয়েছেন বহু মানুষ৷২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চামোলি, দিদিহাট এলাকায়৷ বিপদসীমার উপর দিয়ে বইছে অলকানন্দা নদী৷ যদি কোনও জায়গায় পাহাড়ে মেঘের ধাক্কা লেগে কয়েক মিনিটে লাগাতার প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়৷ একেই বলে মেঘভাঙা বৃষ্টি৷
গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে ৫৪ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে৷ আগামী দু’দিন ধরে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ দেবপ্রয়াগের কাছে ভূমিধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক৷ ২০১৩ সালে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয়েছিল ৫৭৪৮ জনের৷ অন্যদিকে, কলকাতাতেও শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ৷ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়ছে৷ গুমোট ভাবও কেটেছে অনেকটাই৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন