Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Haryana

হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নায়েব সিং সাইনির, কেন শেষমুহূর্তে মুখ বদলাল পদ্ম শিবির?

লোকসভা নির্বাচনের আগে 'মহা নাটক' হরিয়ানায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ১৮:৫০

options
link
হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নায়েব সিং সাইনির, কেন শেষমুহূর্তে মুখ বদলাল পদ্ম শিবির? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার (Haryana) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নায়েব সিং সাইনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনের ঠিক আগে এমন ভাবে মুখ্যমন্ত্রীর মুখ কেন বদলাল পদ্ম শিবির? ওয়াকিবহাল মহলের দাবি, শীর্ষপদের এই পরিবর্তনের পিছনে রয়েছে জোড়া বার্তা।

কী এই জোড়া বার্তা? প্রথমত, দুশ্যন্ত চৌতালাকে উপমুখ্যমন্ত্রিত্ব তথা ক্যাবিনেট থেকেই সরাতে চেয়েছিল বিজেপি (BJP)। কিন্তু সরাসরি তাঁকে সরানো হলে ভুল বার্তা যেতে পারত জাঠদের কাছে। তাই এভাবে ‘ঘুরিয়ে’ পদক্ষেপ করা হল। দ্বিতীয়ত, খাট্টারের মতো জাঠ নেতা সরে যাওয়ার পরে এক অ-জাঠ নেতাকে এই পদে অভিষিক্ত করার মধ্যে দিয়ে বার্তা দেওয়া হল বিজেপি অ-জাঠদের সমর্থনেও রয়েছে। প্রসঙ্গত, হরিয়ানায় ২০ শতাংশ বাসিন্দা জাঠ। বাকিরা অন্য সম্প্রদায়ের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সেলা টানেলে বেজায় চিন্তিত চিন, ফের অরুণাচল নিয়ে দন্তবিস্তার ‘ড্রাগনে’র]

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে জেজেপি ও বিজেপির মধ্যে আসনরফা নিয়েই ঝামেলা। ১০ লোকসভা আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল জেজেপি। কিন্তু বিজেপি একটার বেশি (মতান্তরে একটিও নয়) আসন তাদের ছাড়তে নারাজ। আর সেখান থেকেই শুরু মতপার্থক্য। আর এই সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (Manohar Lal Khattar)। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে। বুধবার বিকেল পাঁচটায় শপথ নেন নায়েব সিং সাইনি।

[আরও পড়ুন: পোর্টালে নাগরিকত্বের আবেদন আজ থেকে, জেনে নিন লাগবে কোন কোন নথি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.