Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মুম্বইতে বাড়ি ভেঙে মৃত ৩ আবাসিক

কী কারণে ভেঙে পড়ল বাড়ি, খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৬, ১১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৬, ১১:০০

options
link
মুম্বইতে বাড়ি ভেঙে মৃত ৩ আবাসিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত্যু হল ৩ আবাসিকের৷ আহত কমপক্ষে এগারো জন৷ সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মুম্বইয়ের মানখুর্দ এলাকায়৷

জানা গিয়েছে, বাড়িটিতে যৌথভাবে থাকত তিনটি পরিবার৷ প্রত্যেকেই সকালে ঘুমের মধ্যে ছিলেন যখন এই ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দারাই সবার প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ পরে বিএমসি’র বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতালেই তিন জনের মৃত্যু হয়৷ মৃতদের নাম রেখা ওয়াংখেড়ে (৩০), শঙ্কর ওয়াংখেড়ে (৩৮) এবং কস্তুরবা ওয়াংখেড়ে (৬০)৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, উপযুক্ত পরিকাঠামো ছাড়া বেআইনিভাবে বাড়ি নির্মাণেরই ফলশ্রুতি এই ঘটনা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.