Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Supreme court

এখনই কৃষি আইন কার্যকর করা যাবে না, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

কৃষক আন্দোলন যর্থাথ বলেও মেনে নিয়েছে শীর্ষ আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৪:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৪:১৫

options
link
এখনই কৃষি আইন কার্যকর করা যাবে না, কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইন (Farm laws) নিয়ে দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেল কেন্দ্র। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত কৃষি আইন কার্যকর করা থেকে বিরত থাকুক কেন্দ্র। বিচারপতিরা সাফ জানালেন, এই মুহূর্তে কেন্দ্র যদি কৃষি আইন কার্যকর করা  স্থগিত না করে, তাহলে শীর্ষ আদালতই তা স্থগিত করবে। পাশাপাশি এর বিরোধিতায় দিল্লিতে চলা কৃষক বিক্ষোভ নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। আন্দোলন যথার্থ বলে মেনে নিলেও কোথায়, কীভাবে তা চলা উচিৎ, সে বিষয়েও পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে (Supreme Court) কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে দায়ের করা মামলার শুনানি চলছিল সোমবার। তাতেই প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চের পর্যবেক্ষণ, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কাম্য নয় মোটেও। আন্দোলন চলছে, কৃষকদের মৃত্যু ঘটছে। আলোচনার টেবিলে এসবের সমাধান না হওয়া পর্যন্ত আইন কার্যকর করা যাবে না। ফলে কিছুদিনের জন্য আইনটি কার্যকর করা থেকে বিরত থাকুক কেন্দ্র।

[আরও পড়ুন: মহাত্মাকে অপমান! মধ্যপ্রদেশে নাথুরাম গডসের নামে লাইব্রেরি খুলল হিন্দু মহাসভা]

এদিন কেন্দ্রের তরফে আদালতে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। কৃষি আইনটি যে কৃষকস্বার্থেই, তা তিনি বোঝান। বিচারপতিরা প্রশ্ন তোলেন, আইন প্রণয়ন কি আরেকটু বিচক্ষণতার সঙ্গে করা যেত না? কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দিল্লিতে লাগাতার কৃষক আন্দোলন চলছে। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: করোনাযুদ্ধে আরও এগোল দেশ, দৈনিক সংক্রমণ, মৃত্যু একধাক্কায় কমল অনেকটা]

পাশাপাশি এদিন বিচারপতিরা আন্দোলন নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, আন্দোলন যথার্থ। কিন্তু কোন পদ্ধতিতে তা চলছে, সেটাও বিচার্য। রাস্তা আটকে আন্দোলনে স্পষ্ট আপত্তি রয়েছে শীর্ষ আদালতের। আমজনতার অসুবিধা করেও আন্দোলন চলতে পারে না বলে মত সুপ্রিম কোর্টের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.