Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলান, যোগীকে ‘ধমক’ ভাগবতের

কেন এরকম কড়া বার্তা দিলেন আরএসএস সুপ্রিমো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:৫১

options
link
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলান, যোগীকে ‘ধমক’ ভাগবতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া হাতে রাশ টানতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কার্যত ধমক দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। রাজ্য পুলিশের আধিকারিকদের হাতে আরও ক্ষমতা দিয়ে দোষীদের রাজনৈতিক রং না কঠোর ব্যবস্থা নিতেও পরামর্শ দিয়েছেন আরএসএস প্রধান। রাজনৈতিক মহলের মনে করছে, গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতেই যোগীকে এরকম কড়া বার্তা দিলেন মোহন ভাগবত।

[ভগৎ সিং বামপন্থী না রাষ্ট্রবাদী, প্রশ্নে তোলপাড় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়]

সম্প্রতি আরএসএস ও সহযোগী ৩৫টি সংগঠন তিনদিন ব্যাপী কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে বসে। ওই বৈঠকেই মোহন ভাগবত যোগীকে মৃদু ‘ভর্ৎসনা’ করেন বলে সূত্রের খবর। হাই প্রোফাইল ওই বৈঠকে উপস্থিতি ছিলেন মুখ্যমন্ত্রী ও ডেপুটি মন্ত্রীরা। যাঁদের মধ্যে কেশব মৌর্য, দীনেশ শর্মারাও ছিলেন। ওই বৈঠকেই মোহন ভাগবত বলেন, ভবিষ্যতে যেন গোরক্ষপুরের মতো মর্মান্তিক ঘটনা না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে যোগী সরকারকে। কারণ, এই ধরনের ঘটনা প্রশাসন ও যোগীর ভাবমূর্তি নষ্ট করতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই বৈঠকেই সংগঠনের নেতারা প্রশ্ন তোলেন, নোটবন্দি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে, ছোট ব্যবসায়ী ও দোকানদাররা স্থানীয় নেতাদের কাছে প্রশ্ন করছেন, নোট বাতিল করে কী লাভ হল? সেই সব বাতিল নোটই তো ব্যাঙ্কিং পরিষেবায় ফিরে এল! সূত্রের খবর, আরএসএস নেতারাও ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন যে নোট বাতিল কাঙ্খিত লক্ষ্য অর্জনে সফল হয়নি। কিন্তু নোটবন্দি, জিএসটি-র মতো প্রকল্পের আসল উদ্দেশ্য যে কালো টাকা ও দুর্নীতির উপর লাগাম পরানো, সেটা মানুষকে বোঝানোর উপর জোর দিতে হবে। ইউপিএ জমানার ভুল কোনওমতেই এনডিএ জমানায় পুনরাবৃত্তি করা চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন সংগঠনের শীর্ষ নেতারা। সূত্রের খবর, উত্তরপ্রদেশে যেভাবে অপরাধ প্রবণতা বাড়ছে তাতে অসন্তুষ্ট মোহন ভাগবত। ঠাকুর ও দলিতদের মধ্যে সংঘর্ষ, গণপিটুনিতে মৃত্যু, পারিবারিক সম্মান রক্ষার্থে খুন, গরু সংক্রান্ত গুজবের বশে খুন, ধর্ষণ, লুট-সহ সব ধরনের অপরাধ উত্তরপ্রদেশে কেন বাড়ছে- সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে অতিরিক্ত নজর দিতে বলেন।

[একেই বলে সম্প্রীতি, গণপতিকে সাক্ষী রেখেই নমাজে মুসলিমরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.