Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বিশ্বের প্রথম ১০ বিত্তশালী দেশের তালিকায় সপ্তম ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নিঃস্ব নিঃস্ব তৃতীয় বিশ্ব’ গানে গানে যতই বলা হোক না কেন, ভারতের মুকুটে কিন্তু উঠে এ ব্যতিক্রমী সাফল্যের মুকুট৷ বিশ্বের প্রথম দশ বিত্তশালী দেশের তালিকায় উঠে এল ভারত৷ সেখানে ভারতের স্থান সপ্তমে৷ নিউ ওয়ার্ল্ড ওয়েল্থের এক সমীক্ষা অনুযায়ী কানাডা, অষ্ট্রেলিয়া ও ইতালিকে পিছনে ফেলে সাত নম্বর জায়গা দখল করেছে ভারত৷ শীর্ষে আছে মার্কিন … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/india-bags-no-7-amongst-10-wealthiest-countries-in-the-world/pid/16987/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বিশ্বের প্রথম ১০ বিত্তশালী দেশের তালিকায় সপ্তম ভারত"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৬, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৬, ১৬:০৬

options
link
বিশ্বের প্রথম ১০ বিত্তশালী দেশের তালিকায় সপ্তম ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নিঃস্ব নিঃস্ব তৃতীয় বিশ্ব’ গানে গানে যতই বলা হোক না কেন, ভারতের মুকুটে কিন্তু উঠে এ ব্যতিক্রমী সাফল্যের মুকুট৷ বিশ্বের প্রথম দশ বিত্তশালী দেশের তালিকায় উঠে এল ভারত৷ সেখানে ভারতের স্থান সপ্তমে৷

নিউ ওয়ার্ল্ড ওয়েল্থের এক সমীক্ষা অনুযায়ী কানাডা, অষ্ট্রেলিয়া ও ইতালিকে পিছনে ফেলে সাত নম্বর জায়গা দখল করেছে ভারত৷ শীর্ষে আছে মার্কিন মুলুক৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চিন ও জাপান৷ ভারতের মোট সম্পদের পরিমাণ ৫,৬০০ বিলিয়ন ডলার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জুন ২০১৬ পর্যন্ত বিচার করে ভারতকে এই তকমা দেওয়া হল৷ জনসংখ্যার ব্যক্তিগত সম্পদের মোট যোগফলের ভিত্তিতেই এই জায়গায় পৌঁছেছে ভারত৷ নগদ, অন্যান্য সম্পদ, বিজনেস ইক্যুইটি ইত্যাদি ধরেই এই স্থান অর্জন করেছে ভারত৷ তবে এই সম্পদের হিসেবে সরকারি সম্পদ ধরা হয়নি৷ দেশের জনসংখ্যা বেশি হওয়ার ফলেই এই সমীক্ষায় এই জায়গায় পৌঁছেছে ভারত৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.