সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিটি দেখে ভয় পাওয়ার মতোই৷ কিন্তু এই ছবিই যেন আফগানিস্তানে ক্রমাগত চলতে থাকা যুদ্ধের পরিণতির প্রতীক৷ আবদুল আঘা সেই যুদ্ধেরই এক সৈনিক৷ একত্রিশ বছরের জীবনে ১০ বছরই আফগান সেনার হয়ে যুদ্ধ চালিয়েছেন আঘা৷ লড়েছেন আইএস-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে৷
পূর্ব আফগানিস্তানের লোগারের কাছে গিয়েছিলেন আইএস বাড়বাড়ন্ত রুখতে৷ সেখানেই এক বিস্ফোরণে গুরুতর জখম হন আঘা৷ এক হাত খোয়াতে হয়৷ খোয়াতে হয় চোখ৷ ভাল চিকিৎসার ভীষণ প্রয়োজন ছিল৷ তাই ভারতের দ্বারস্থ হয়েছেন আফগান সৈনিক৷ শুধু আঘা নয়, যুদ্ধে আহত এমন অনেক আফগান সৈনিকই দিল্লি লাজপত নগরের কস্তুরবা কলোনিতে এসে বসবাস করছেন সুস্থ হওয়ার আশায়৷ আবার দেশে সুস্থ ভাবে ফেরার আশায়৷
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা জুবের মাসুদের কথায়, যে মানুষগুলি সন্ত্রাসের বিরুদ্ধে ক্রমাগত লড়ে চলেছে তাঁদের ভাল চিকিৎসা প্রয়োজন৷ ভারতের মতো দেশগুলি হামেশা এই বিষয়ে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে৷ ইতিমধ্যেই দিল্লিতে আফগান দূতাবাসের সঙ্গে ন’টি ভারতীয় হাসপাতালের চুক্তি হয়েছে৷ আফগান রোগীদের সবরকম প্রয়োজনীয় পরিষেবা দেবেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন