Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
স্যাটেলাইট

মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত, সফল উৎক্ষেপণ ‘এ স্যাট’ মিসাইলের   

জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৯, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৯, ১৯:২৬

options
link
মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত, সফল উৎক্ষেপণ ‘এ স্যাট’ মিসাইলের    zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল ভারত৷ বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত৷ এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ 

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভূপৃষ্ঠ থেকে ৩০০ কিলোমিটার উচ্চতায় একটি লাইভ লো অরবিট স্যাটেলাইটকে নিশানা করে ‘এ স্যাট’ মিসাইল৷  এই অভিযানের নাম ‘মিশন শক্তি’৷ এই অভিযানে নেতৃত্ব দেয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও৷ এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া ও চিনের কাছে এই প্রযুক্তি রয়েছে৷  এবার চতুর্থ দেশ হিসেবে এই প্রযুক্তি হস্তগত করল ভারত৷ এর ফলে মহাকাশযুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠবে দেশ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, “এবার জল, স্থলের সঙ্গে মহাকাশেও নিজের স্বার্থ রক্ষা করতে পূর্ণ সক্ষম ভারত৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অরুণাচল নেই, ৩০ হাজার মানচিত্র পোড়াল ক্ষুব্ধ চিন]

যদিও প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, শুধুমাত্র আত্মরক্ষার জন্যই এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷ কোনওভাবেই আগ্রাসন চালানোর বা কোনও পড়শি দেশকে হুমকি দেওয়া ভারতের উদ্দেশ্য নয়৷ এই উৎক্ষেপণে কোনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি৷ 

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আমেরিকা, রাশিয়া ও চিন ছাড়া এহেন জটিল প্রযুক্তি আর কোনও দেশ আয়ত্তে আনতে পারেনি৷ যান চলাচল থেকে শুরু করে, আবহাওয়ার বার্তা ও যোগাযোগ ব্যবস্থা আজ স্যাটেলাইটের উপর নির্ভরশীল৷  এছাড়াও শত্রু দেশের গতিবিধির উপর নজর রাখতে সেনাবাহিনী ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ৷ এহেন পরিস্থিতিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ছুঁড়ে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও যান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া সম্ভব৷ এক আঘাতেই কার্যত অচল হয়ে পড়বে শত্রু সেনা৷  ফলে ‘এ স্যাট’ মিসাইল হাতে আসায় পাকিস্তান ও চিনকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারত। 

 

 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.