Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

আবহাওয়ার পূর্বাভাস জানতে বিশেষ বিমান কিনছে ভারত

এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় ভারতই সম্ভবত প্রথম দেশ হিসেবে এই বিমান কিনতে চলেছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৬, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৬, ১৪:২৫

options
link
আবহাওয়ার পূর্বাভাস জানতে বিশেষ বিমান কিনছে ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় সাফল্য পেতে এবার নয়া পদক্ষেপ নিল ভারত৷ এ ব্যাপারে বিশেষ এক বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এতদিন ধরে এই পরীক্ষা চালাতে বাইরে থেকে নিয়ে আসা হত এই বিশেষ ধরনের বিমান৷ তবে এবার এই বিষয়ে স্বনির্ভর হওয়ার পথে দেশ৷

বিজ্ঞান মন্ত্রকের তরফে এই আকাশযান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷  বায়ুমন্ডলে মেঘের অবস্থা সম্পর্কে গবেষণার ক্ষেত্রে কাজ করবে এই বিমান৷ এই মন্ত্রকের অধীন ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলোজি’ নামক সংস্থা প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে এটি কেনার পরিকল্পনা নিয়েছে৷ পৃথিবীতে হাতে গোণা কয়েকটি দেশের কাছেই আছে এই বিমান৷ এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় ভারতই সম্ভবত প্রথম দেশ হিসেবে এই বিমান কিনতে চলেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমস্তরকম আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি থাকবে এই বিমানে৷ ২-৩ জন বিজ্ঞানী একসঙ্গে পরীক্ষা চালাতে পারবেন৷ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে গবেষণায় এতে যে বড় সাফল্য মিলবে তা বলাই বাহুল্য৷ কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, আগামী মাসেই সারা বিশ্ব জুড়ে টেন্ডার ডাকা হবে৷ এ বছরের শেষেই  ভারতের হাতে চলে আসবে এই বিশেষ বিমান৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.